জুলাই মাসে ভারতে আবার হানা দিতে পারে পঙ্গপাল, আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের
করোনার জেরে প্রথমেই আতঙ্কিত ছিল দেশবাসী। তার ওপর ঘূর্ণিঝড় ‘আমফান’ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকা। এরপর আবার নতুন সমস্যার সৃষ্টি করেছে ভারতের দিকে এগিয়ে আসা লাখ লাখ পঙ্গপালের দল। আগেই জানা গিয়েছিল পাকিস্তানের সীমা পেরিয়ে রাজস্থানে প্রবেশ করা পঙ্গপাল ক্ষেতের অর্ধেক ফসল নষ্ট করেছে। এবার সেগুলি ক্রমশ দিল্লী এবং হরিয়ানার দিকে এগিয়ে চলেছে। লকডাউনের মধ্যেই এই নতুন সমস্যায় রীতিমতো আতঙ্কিত সব চাষীরা।
এই বিষয়ে যোধপুরের পঙ্গপাল সতর্কতা সংস্থার (এলডব্লিউও) উপ—পরিচালক কেএল গুরজার জানিয়েছেন, এর আগে ২০১৯ সালে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে হলুদ রঙের পঙ্গপাল বংশবিস্তার করেছিল। সেখান থেকেই গোলাপী রঙের পঙ্গপালেরা পাকিস্তানের সীমানা পার করে ভারতে ঢুকেছে। যদিও রাজস্থানের প্রশাসন এই ব্যাপারে আগে থেকেই প্রস্তুত ছিল। তাই ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হয়েছে। রাজস্থানে এই পঙ্গপালের দলকে রোধ করার চেষ্টা করলেও তারা দিল্লী এবং হরিয়ানার দিকে উড়ে যাচ্ছে। এর ফলে প্রচুর ফসল ক্ষতিগ্রস্থ হতে পারে।
জানা গিয়েছে ২০১৯ সালে যখন পঙ্গপাল ভারতে প্রবেশ করেছিল তখন চাষীদের অনেক টাকার ফসল নষ্ট হয়েছিল। কিন্তু এবারে ভয় বেশি কারণ এবারের দলটি গতবারের থেকে তিন গুণ বড়ো। পরিস্থিতি সামাল দিতে ৬০০ ট্রাক্টর দিয়ে বিভিন্ন এলাকায় কীটনাশক ছড়ানো হয়েছে, এছাড়াও স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে নজরদারির জন্য ড্রোন চেয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…