লকডাউনেও ব্যবসায় লাভ মার্ক জুকারবার্গের, তিনি এখন বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি
করোনা ভাইরাসের জেরে সারা বিশ্বের অর্থনীতি তলানিতে ঠেকেছে। বিশ্বের প্রায় সব সংস্থাই কমবেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে এই দুই মাসে আর্থিক ভাবে লাভবান হয়েছেন ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ। এই দুই মাসে তার সম্পত্তি বিপুল পরিমানে বৃদ্ধি পেয়েছে। এমনকি ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ধনকুবেরদের তালিকায় মার্ক জুকেরবার্গ তৃতীয় ধনীতম ব্যক্তির স্থানে রয়েছেন।
গত ২ মাসে তাঁর সম্পত্তি প্রায় তিন হাজার কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। মার্চের মাঝামাঝিতে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৫৭.৫ বিলিয়ন ডলার। এখন তা বেড়ে ৮৭.৫ বিলিয়ন ডলার হয়েছে। বর্তমানে সারা বিশ্বেই চলছে লকডাউন। মানুষ কাজে যেতে পারছেন না। সমস্ত কিছু কাজ বাড়িতেই করতে হচ্ছে।
তাই বর্তমান পরিস্থিতিতে মার্ক জুকারবার্গ মেসেঞ্জার রুমস নামক ফিচার নিয়ে এসেছেন। এই ফিচারে একসাথে ৫০ জন মানুষ মিটিং করতে পারবেন। এমনকি হোয়াটসআপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও এই বিশেষ সুবিধা পাবেন। ফেসবুক একাউন্ট না থাকলেও এই মেসেঞ্জার রুমস ব্যবহার করা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…