ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : অনেক সময় আমরা শরীরে হঠাৎ কিছু ব্যথা অনুভব করে থাকি। যেমন দাঁতে ব্যথা, কানে ব্যথা বা পেশির যন্ত্রনা ইত্যাদি। এইসব ব্যথা কমাতে সাধারণত সবাই ওষুধ খায়। তবে অনেকেই জানেন না এমন কিছু ঘরোয়া উপাদান রয়েছে যা আপনাকে এই সব ব্যথা থেকে মুক্তি দিতে পারে। জেনে নিন কি কি সেই উপাদান-
১: কানের ব্যথার সমস্যায় রসুন তেল খুবই উপকারী। এর জন্য তেলের মধ্যে কয়েক কোয়া রসুন নিয়ে হালকা গরম করে দিনে দুবার ব্যবহার করলে কান ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
২: প্রদাহরোধী উপাদান হলুদ এর মধ্যে রয়েছে কারকিউমিন যা গাঁটের ব্যথা কমাতে উপশমকারী।
৩: পেশীর ব্যথা, জয়েন্টের ব্যথা বা শরীরের কোন অংশের ফোলা ভাব কমাতে আদা খুবই উপকারী। কাঁচা আদা খেলে এই সকল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।
৪: বিভিন্ন কারণে অনেক সময় মুখের ভিতর ঘা হয়ে থাকে এবং সেখান থেকে যন্ত্রণা হয়। এই সমস্যায় মধু ঘা ও যন্ত্রণা উভয় কমাতে সাহায্য করে।
৫: দাঁত ব্যথা ও মাড়ির প্রদাহ কমাতে লবঙ্গ-এর কোন বিকল্প নেই। লবঙ্গতে থাকা ইউজেনল উপাদান দাঁত ব্যথা ও মাড়ির প্রদাহ কমাতে খুবই উপকারী।
এই সকল উপাদান ছাড়াও পর্যাপ্ত পরিমাণ জল খাওয়াও প্রয়োজন। জল শরীরের টিস্যু গুলোকে আর্দ্র রাখে, যা ব্যথা কমাতে সাহায্য করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…