নিউজ

পুরুলিয়ার গড় পঞ্চকোট এ অবস্থিত পঞ্চরত্ন মন্দির, জেনে নিন এর ইতিহাস

শ্রেয়া চ্যাটার্জি – পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটি প্রত্নস্থলের নাম গড় পঞ্চকোট। এখানে প্রায় পাঁচ মাইল বিস্তৃত একটি বিশাল বড় দুর্গ ছিল এবং চারিদিকে প্রায় বারো বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এই জায়গাটি পরিখা দিয়ে ঘেরা ছিল। মূল দুর্গের দেওয়াল পাথর দিয়ে তৈরি।

এই অঞ্চলে বেশ কয়েকটি মন্দির আছে। তবে মন্দিরগুলির অবস্থা খুবই খারাপ তাই ধ্বংস হতে বসেছে। গড় পঞ্চকোট এর সবচেয়ে বিখ্যাত মন্দির হলো পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারী রাস মন্দির। মন্দিরের গায়ে রয়েছে নানান রকমের নকশা। মন্দিরের গায়ে রয়েছে ফুল আলপনার নকশা করতাল বাদন রত নৃত্যরত মানব-মানবীর ছবি। মন্দিরের উপরে ৬০ ফুট উঁচু চূড়াটি প্রায় ভগ্নপ্রায় মন্দিরের ভেতরে কোন বিগ্রহ নেই। এই অঞ্চলে গড়ের পশ্চিম প্রান্তে কংকালী মায়ের একটি মন্দির আছে। যদিও সে মন্দিরটির ধ্বংসপ্রায়। মন্দিরের সামনের অংশ অক্ষত হলেও পিছনের অংশটি একেবারে ভেঙে পড়েছে। কংকালী মা পঞ্চকোট রাজ্যের কোন দেবী হলেও বর্তমানে মন্দিরে মন্দিরে প্রবেশ পথের উপরে কোন লিপি ছিল কিন্তু বর্তমানে তাও ধ্বংসপ্রাপ্ত।

গড়ের বাঁদিকে প্রস্তর নির্মিত কল্যানেশ্বরী দেবীর মন্দির রয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হয়, এই মন্দিরটিও ধ্বংসপ্রাপ্ত। তাছাড়াও দুইটি প্রায় ধ্বংসপ্রাপ্ত জোড়া মন্দির এখানে রয়েছে। পঞ্চকোট পাহাড়ের পাদদেশে রয়েছে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ।

এক কথায় বলতে গেলে, এখানে বেড়াতে গেলে আপনি শুধু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই দেখতে পাবে না। তাও যারা ইতিহাস সন্ধানে, অতীতের কাহিনী শুনতে ভালোবাসেন তারা ঘুরে আসতে পারেন পুরুলিয়ার গড় পঞ্চকোটে। ধ্বংসাবশেষের মধ্যেও শুনতে পাবেন ইতিহাসের পদধ্বনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026