নিউজ

তবে কি তৈরি হয়ে গেল করোনার ভ্যাকসিন? গবেষকরা জানাচ্ছেন আশার কথা

নোভেল করোনা ভাইরাসের জেরে জেরবার গোটা বিশ্ব। ইতিমধ্যেই অনেক দেশই এই মারন ভাইরাসের বিরুদ্ধে মানব শরীরে লড়াই করার জন্য ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা করছে। তবে এবার করোনার থেকে পরিত্রাণ পেতে আশা দেখাচ্ছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট কোম্পানি অ্যাসট্রাজেনেকা। গবেষকরা জানিয়েছেন, আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে অর্থাৎ আগামী ২-৩ মাসের মধ্যে একটি ভ্যাকসিনের সফলতা সম্বন্ধে ধারনা পাওয়া যাবে।

বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করা ভ্যাকসিনের চূড়ান্ত প্রস্তুতির পথে এই ব্রিটিশ কোম্পানি অ্যাসট্রাজেনেকা। অ্যাসট্রাজেনেকা কোম্পানি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাসের চ্যাডক্স১ এনকোভ-১৯ নামের ভ্যাকসিনটির আবিষ্কর্তার সঙ্গে চুক্তি করে। অ্যাসট্রাজেনেকার প্রধান প্যাসক্যাল সোরিওট জানিয়েছেন, করোনার ভ্যাকসিনটি নিয়ে যে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে তা যদি সফল হয় তবে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ভ্যাকসিনটি ২০০ কোটিরও বেশি ডোজ তৈরি করতে শুরু করেছে অ্যাসট্রাজেনেকা।

তবে ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের ফলাফল পাওয়া যাবে আগামী জুলাইতে। গত সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি বিশ্বের অন্যতম বৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট, ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি ও সিইপিআই-এর সঙ্গে চুক্তি করে। এর কারন হিসেবে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি জানিয়েছে, যে ২০০ কোটি ডোজের ভ্যাকসিন তৈরি করা হচ্ছে তার উৎপাদন যাতে আরও দুই গুন বেশি বৃদ্ধি পায় তাই এই চুক্তি। ভ্যাকসিন আবিষ্কারের চূড়ান্ত ফল পাওয়ার পর বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশে তা দ্রুত সরবরাহের বন্দোবস্ত করা হবে।

ইতিমধ্যেই ভ্যাকসিনটি ১০ হাজার করোনা ভাইরাস আক্রান্ত মানুষের দেহে প্রয়োগ করা হয়। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তরফ থেকে জানান হয়, প্রয়োগে কোনোরকম খারাপ প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং ভালোই ফল মিলেছে। এরপর এই ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা করা হবে ব্রাজিলে। এবং তা শুরু হবে জুনের মাঝামাঝি সময়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026