নিউজ

ফের ভোগান্তি, কলকাতার যেসব রুটে বাস চলাচল বন্ধ থাকবে, জানুন

ফের ভাড়া বৃদ্ধি না হওয়ায় শুক্রবার থেকে বন্ধ হয়ে গেল বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা। প্রায় চল্লিশটি রুটের বেসরকারি বাস ও মিনিবাসের পরিষেবা বন্ধ রাখল সংগঠন। বাসের ভাড়া নিয়ে সমস্যা ছিল প্রথম থেকেই। তবে কয়েকদিন আগে সরকারের কাছে বেসরকারি বাস ও মিনিবাস সংগঠন দাবি করে ভাড়া বৃদ্ধি না করলে তাঁরা রাস্তায় নামবেন না। এরপর সরকারের তরফে কোনোরকম বার্তা না পাওয়ায় উত্তর শহরতলীর থেকে কলকাতায় যে রুটের বাস চলে তার চল্লিশটি রুটে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা স্থগিত রাখল সংগঠন।

তবে সরকারি বাস রাস্তায় চাহিদা মতনই ছিল। বেসরকারি বাস সংগঠন জানিয়েছে, ভাড়া বৃদ্ধি না করলে রাস্তায় বাস নামানো সম্ভব নয়। তাতে মালিকদের ক্ষতি হচ্ছে। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে পরিবহণ দপ্তরের এক্সপার্ট কমির সঙ্গে বাস সংগঠনের মালিকদের বৈঠক হয়। তবে সেই বৈঠকে ভাড়া নিয়ে কোনোরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবর্তে আয় অন্য উপায়ে বাড়ানো যায় কিনা সেই বিষয়ে আলোচনা হয়েছে। শুক্রবার ২৩০, ২১৪, ২১৪এ, ৩০এ, ৩০এ/১, ২০২, ৭৮, ৭৮/১, ৩২এ, ২৩৪, ৩সি/১-সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ রুটের বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে।

এই বাসগুলির অধিকাংশই উত্তর শহরতলীর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করে। এই বাসগুলি বন্ধ হওয়ার ফলে সোদপুর বারাকপুর, ডানলপ, সিথির মোড়, দমদম, চিড়িয়ামোড় এলাকার যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। শুক্রবার চলার পর বন্ধ হওয়ায় সামাল দেওয়া গেলেও আগামী সোমবার যে এই ভোগান্তি আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখেনা। বাস মালিকেরা জানিয়েছেন, ট্রেন চলাচল শুরু হলে যাত্রীচাপ সামাল দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এক বাসে যাতে অনেক যাত্রী না ওঠে তার জন্য ঘনঘন বাস চালাতে হবে। এইক্ষেত্রে পরিবহন দফতর বাস বাড়ানোর ছাড়পত্র দিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026