নিউজ

লাদাখে ভারত-চিন উত্তপ্ত, ভারতের হাতে আছে এই সাতটি ভয়ঙ্কর মিসাইল

সীমান্তে ভারত চীনের মধ্যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থাকলেও ১৯৬২ সালের পর আর কখনও বড় ধরণের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়নি। গত সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন এবং ভারতীয় সেনার মধ্যে বিবাদ হয়, যেখানে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। তারপর থেকেই ভারত চীন সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত।

বর্তমানে পরিস্থিতি ক্রমশ যেদিকে এগোচ্ছে তাতে যুদ্ধের আশঙ্কাই তৈরি হচ্ছে। যদি যুদ্ধ হয় তাহলে ভারতের হাতেও আছে মারাত্মক সমস্ত অস্ত্র ভান্ডার। গত কয়েক বছরে সামরিক শক্তি ক্রমশ বৃদ্ধি করেছে ভারত। দেখে নিন ভারতের হাতে থাকা এমনই সাতটি ভয়ঙ্কর মিসাইল। ।

১. অগ্নি সিরিজ: একটি একটি প্লাস্টিক মিসাইল। এই সিরিজে মোট পাঁচটি মিসাইল আছে। এর মধ্যে অগ্নি-১ এর রেঞ্জ ৭০০ কিলোমিটার, অগ্নি-২ এর রেঞ্জ ২০০০ কিলোমিটার, অগ্নি-৩ এর রেঞ্জ ৩০০০ কিলোমিটার এবং অগ্নি-৪ ও অগ্নি-৫ এর রেঞ্জ ৫০০০ কিলোমিটার পর্যন্ত।

২. পৃথ্বী সিরিজ: ভারতের প্রথম তৈরি সম্পূর্ণ দেশীয় মিসাইল। পৃথ্বী-১ ও পৃথ্বী-২ এর রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত এবং পৃথ্বী-৩ এর রেঞ্জ ৫০০ কিলোমিটার পর্যন্ত।

৩. ব্রহ্মোস: ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই মিসাইলটি। মাটি, আকাশ, জল, সাবমেরিন সব জায়গা থেকেই অবলীলায় ছোঁড়া যায় এই মিসাইলটি। এর রেঞ্জ ২০০-৩০০ কিলোমিটার।

৪. নাগ: এটি একটি অ্যান্টি ট্যাংক মিসাইল। DRDO তৈরি করেছে এই মিসাইলটি।

৫. ধনুষ: এই মিসাইলের রেঞ্জ ৫০০ কিলোমিটার। জল ও স্থল দুই জায়গাতেই আঘাত হানতে পারে এই মিসাইলটি।

৬. নির্ভয়: এটি একটি লং রেঞ্জ মিসাইল। ১০০০ কিলোমিটারের বেশি দূরে থাকা যে কোনো জিনিস ধ্বংস করে দিতে সক্ষম এই মিসাইলটি।

৭. প্রহার: এটিও ভারতে তৈরি একটি মিসাইল। এর রেঞ্জ ১৫০ কিলোমিটার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026