বিনোদন

হিরোর মতো পর্দায় আসছে সুশান্ত, অভিনেতার জীবনী নিয়ে তৈরি হবে সিনেমা

কৌশিক পোল্ল্যে: আত্মহত্যা নাকি খুন! এখনো এই প্রশ্নের উত্তর মেলেনি। বি-টাউনের ঝলমলে দুনিয়া থেকে কর্পূরের মতো উবে গেল বছর চৌত্রিশের প্রাণবন্ত একটি অভিনেতা, যার মুখে সর্বদা লেগে থাকতো মিষ্টি হাসি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের এভাবে চলে যাওয়াটা বলিউডের জন্য নিঃসন্দেহে এক বড়সড় ধাক্কা। মাঝে বেশ কয়েকটি দিন কেটে গেলেও এখনো তার স্মৃতিতে মগ্ন রয়েছে গোটা দেশ। সেই স্মৃতি আজীবন সিনেমার ইতিহাসে অমর করে রাখতে এবার পরিকল্পনায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বায়োপিক।

এই আত্মজীবনীতে অভিনেতার ক্যারিয়ারের উত্থান, সফলতা, সংঘর্ষ ও মৃত্যু রহস্য নিয়ে আলোকপাত করা হবে। কেন আত্মহত্যা করেছেন তিনি এই প্রশ্নের উত্তর হয়তো পরোক্ষভাবে মিলে যেতেই পারে ছবি মারফৎ। যেহেতু ছবির মূল কেন্দ্রবিন্দুতেই থাকবে মৃত্যু রহস্য বিষয়ক প্লট। সেই পরিপ্রেক্ষিতেই ছবির নাম রাখা হয়েছে, ‘সুইসাইড অর মার্ডার- অ্যা স্টার ওয়াজ লস্ট’। সিনেমার পরিচালনার দায়িত্বে থাকবেন শমীক মৌলিক এবং প্রযোজনা করবেন বিজয় শেখার গুপ্তা। প্রথমবারের জন্য তিনি প্রযোজনা করছেন কোনো ছবি। এছাড়া ছবির চিত্রনাট্য লিখবেন রাকেশ কুমার।

এই সিনেমাটিকে ঠিক বায়োপিক আখ্যা দিতে চাইছেন না বিজয় শেখর গুপ্তা। তার মতে, “অনেক অভিনেতারাই রয়েছেন যারা বুক বেঁধে অনেক আশা নিয়ে সিনে ইন্ডাস্ট্রিতে আসেন। স্ট্রাগলও কম করতে হয় না তাদের! পরবর্তীতে দেখা বড় মানের কোন প্রজেক্টের পরিবর্তে অন্য কোনো কাজ করতে হয় তাদের। ধুলিস্যাৎ হয়ে যায় তাদের স্বপ্ন। কেউ কেউ আবার দাঁতে দাঁত চেপে লড়াইও চালিয়ে যান। তাই আমরা এমন একটা গল্প বলতে চাই যেখানে দেখানো যাবে কীভাবে ছোট শহর থেকে এসে কোনো অভিনেতা-অভিনেত্রী গডফাদার ছাড়াই তারা বলিউডে স্ট্রাগল করে।”

সুশান্তের অনুরাগী সহ গোটা দেশ যে এই সিনেমার অপেক্ষায় রইল সে কথা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয়না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026