বিশ্ব জুড়ে ক্রমশই বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা। এখনো পর্যন্ত এই ভাইরাসের হাত থেকে বাঁচার কোনো উপায় আবিষ্কৃত হয়নি। ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে সমগ্র বিশ্বের মানুষ। এই অবস্থায় অর্থনৈতিক পরিস্থিতির দিকে তাকিয়ে ধীরে ধীরে লকডাউন তুলে দিচ্ছে বা শিথিল করছে বিশ্বের বিভিন্ন দেশ। কিন্তু এই লকডাউন তুলে নেওয়া বা শিথিল করাই মারাত্মক হতে পারে বলে সাবধান করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র প্রধান টেড্রস আধানম।
শুক্রবার হু এর ডিরেক্টর একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তিনি এই সাবধানবাণী শুনিয়েছেন। তিনি বলেন, “বর্তমানে করোনা ভাইরাস খুবই দ্রুততার সাথে ছড়াচ্ছে। এটির প্রভাব কিন্তু আগের মতোই মারাত্মক এখনও।” হু এর ডিরেক্টর আরও বলেন, “এখনো আমেরিকা, এশিয়া, ইউরোপের কিছু দেশে ছড়াচ্ছে এই ভাইরাস। এর মধ্যেই অনেক দেশে লকডাউন তুলে নেওয়া হয়েছে বা লকডাউনে শিথিলতা আনা হয়েছে। লকডাউনের ফলে অর্থনীতির ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু এর ফলে যদি ভাইরাস একবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তো তখন অর্থনীতি, সমাজ সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে প্রবল ভাবে।”
এই মুহূর্তে গোটা বিশ্বে করোনায় আক্রান্ত ৮৭ লক্ষ ৫৭ হাজার ৭৫০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছেন ৪ লক্ষ ৬২ হাজার ৫১৯ জনের। হু আগেই সতর্ক করেছিল, এখনও করোনার হাত থেকে মুক্তি পায়নি বিশ্ব। তাই লকডাউন তোলার ব্যাপারে আরও সাবধানী হতে হবে। কিন্তু বেশিরভাগ দেশেই দেখা যাচ্ছে, লকডাউন তুলে দেওয়ার পর বা শিথিল করার পর সংক্রমণের হার কমার বদলে আরও বেশি করে বাড়ছে। তাই এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমস্ত দেশের সরকারের কাছে আবেদন করছে, অর্থনীতির কথা মাথায় রেখেও যতটা সম্ভব লকডাউন বজায় রাখা যায় সেদিকে নজর দিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…