নিউজ

আজ চন্দ্রগ্রহণ, গ্রহণ চলাকালীন কী কী করবেন আর কী কি করবেন না, জেনে নিন

শ্রেয়া চ্যাটার্জি – আজ রবিবার চলতি বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম চন্দ্রগ্রহণটি সংগঠিত হয়েছিল গত ৫ই জুন। এরপরে ২১শে জুলাই ঘটতে চলেছে আবারও এক সূর্যগ্রহণ। কালকে আংশিক চন্দ্রগ্রহণ হবে এমনটাই জানিয়েছেন নাসা। তবে দুঃখের বিষয় এই যে কালকের চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। গ্রহণ শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে আটটায়। গ্রহণ চলবে ২ঘন্টা ৪৫মিনিট। বিশ্বের চারটি অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে চন্দ্রগ্রহণটি দেখা যাবে।

গ্রহণের সময় যা যা করবেন না-

১) শাস্ত্র মতে, গ্রহণের সময় যতক্ষণ না গ্রহণ শেষ হচ্ছে ততক্ষণ অব্দি কোন ঠাকুরের মূর্তিতে হাত দিতে পারবেন না।

২) বাড়ির মন্দিরের দরজা গ্রহনের সময় বন্ধ করে দেওয়া উচিত। শাস্ত্র মতে, যাতে ভগবান এর উপরে এর কোনো প্রভাব না পড়তে পারেন।

৩) গর্ভবতী মহিলাদের গ্রহণ চলাকালীন সাবধানে থাকা উচিত। বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। সোজা হয়ে বিছানায় শুয়ে থাকা উচিত।

৪)গ্রহণের সময় কোন নির্জন স্থানে যাওয়া উচিত নয়। এইসময় অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়।

৫) গ্রহণ লাগার পরে কোন শুভ কাজ করতে নেই।

৬) গ্রহণের সময় নখ, চুল ইত্যাদি কাটা উচিত নয়। এই সময়ে খাওয়াবা জল পান করা উচিত নয়।

গ্রহণ শেষ হলে যা যা করবেন-

১) গ্রহণ শেষ হলে সারা ঘরে গঙ্গাজল ছেটাতে হবে।

২) গ্রহণের পরে মন্দিরে গিয়ে বা বাড়ির ঠাকুরের কাছে পুজো করতে হয়।

৩) গ্রহণ শেষ হলে গরুকে রুটি খাওয়ানো উচিত।

৪) গ্রহণ শেষ হলে তুলসী চারার পাশে প্রদীপ জ্বালাতে হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026