বিনোদন

সুশান্ত-অঙ্কিতার মিষ্টি রসায়ন, দেখুন ভাইরাল ভিডিও

কৌশিক পোল্ল্যে: ‘পবিত্র রিস্তা’ জি টিভির একটি অন্যতম সুপারহিট ধারাবাহিক। পাঁচ বছর ধরে চলা এই ধারাবাহিকে একটি নতুন জুটি প্রথমবারের জন্য ছোটপর্দায় দর্শকদের সামনে আসে এবং পরবর্তীতে একটি এভারগ্রীন যুগলের তকমা সহজেই ছিনিয়ে নেয়। কথা হচ্ছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে কে নিয়ে। এই ধারাবাহিকের পথ ধরেই উভয়ের প্রেমের যাত্রা শুরু হয়। শুটিংয়ের সেটে প্রথমদিকে দুজনের তুমুল ঝামেলা হয় কিন্তু পরবর্তীতে সেই দ্বন্দ্ব প্রেমের রূপ নেয় এবং তারা হয়ে ওঠেন একে অন্যের পরিপূরক।

অভিনেতা সুশান্ত সিং রাজপুত আজ বেশ কয়েকদিন হল পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তার আত্মহত্যার রহস্য এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। তার স্মৃতিচারণায় নানান ছবি ও ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে, তারই মধ্যে উঠে এল আরও এক উল্লেখযোগ্য ভিডিও যেখানে সুশান্ত এবং অঙ্কিতার এক অসাধারণ কেমিস্ট্রি ধরা পড়েছে। দৃশ্যটি ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের একটি সিন যেখানে একটি রোমান্টিক ডায়লগ বলতে দেখা গেল সুশান্তকে মাত্র কিছু সেকেন্ডের এই ভিডিও মুহুর্তেই হয়ে যায় ভাইরাল।

রিল লাইফের প্রেম কখন রিয়েল লাইফে বদলে যায় তা বোধহয় তারাও টের পাননি। উভয়ের মাখোমাখো রসায়ন দারুন উপভোগ করেছিলেন ধারাবাহিকপ্রেমী দর্শকেরা। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও উভয়ের মধুর সম্পর্ক দিনকে দিন আরো গাঢ় হতে শুরু করে। এর মাঝেই বলিউড ইন্ডাস্ট্রির ডাক পান সুশান্ত, বদলে যায় তার জীবন। বি-টাউনে প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে পরিচয় পান তিনি। কিন্তু এরপর থেকেই বদলে যেতে থাকে তাদের সম্পর্কের রসায়ন। এক সময় মনমালিন্যের জেরে উভয়ের সম্পর্ক বিচ্ছেদ ঘটে তবে পরবর্তীতে মন গলে উভয়েরই এবং একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। সুশান্ত অঙ্কিতার সেই রোমান্টিক ভিডিওটি অবশ্যই দেখুন নীচের পোস্টে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026