দেশ

চীনকে ডিজিটালি টেক্কা দিতে প্রস্তুত দেশ, আত্মনির্ভর অ্যাপ তৈরির ডাক প্রধানমন্ত্রীর

গত সপ্তাহেই টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট সহ ৫৯ টি জনপ্রিয় চীনা অ্যাপ ব্যান করেছে কেন্দ্রীয় সরকার। সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যেই ডিজিটাল ক্ষেত্রে ভারতের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এর বিকল্প খুঁজতে আত্মনির্ভর ভারত অ্যাপ উদ্ভাবনী চ্যালেঞ্জের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চীনা আগ্রাসনের জন্য ৫৯ টি অ্যাপ বাতিল করা হলেও, এই অ্যাপ গুলির বিকল্প কি হবে, কিভাবে এই অ্যাপ গুলির প্রয়োজনীয়তা মেটানো যাবে তার সমাধান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মনির্ভরতার কথা প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন, এবার তথ্যপ্রযুক্তিকেও সেই পথেই নিয়ে এলেন তিনি। প্রধানমন্ত্রী এদিন টুইটারে বলেন, “আত্মনির্ভর ভারতের লক্ষ্যে নেমে পড়েছে গোটা দেশ। এটা তাদের পরিশ্রম ও নেতৃত্বকে দিক নির্দেশ করার সুযোগ। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক আমাফের দেশের স্টার্টআপ এবং টেক কমিউনিটিকে উৎসাহিত করতে অটল ইনোভেশন মিশনের অধীনে নিয়ে আসছে আত্মনির্ভর ভারত চ্যালেঞ্জ। এতে ভারতে নতুন বিকল্প অ্যাপ তৈরি হবে।”

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, বাজারে থাকা অ্যাপগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হবে। এর মধ্যে ট্র্যাক-১ এ রাখা হবে  ই-লার্নিং, ওয়ার্ক ফ্রম হোম, বিজনেস, গেমিং, অফিসের নানা ব্যবহারিক উপযোগিতা, সোশ্যাল নেটওয়ার্কিং ভিত্তিক অ্যাপগুলিকে। আর ট্র্যাক-২ এ রাখা হবে সেরা উদ্ভাবনীকে। এই বাছাই করা অ্যাপগুলিকে ইনকিউবেশন, বাজারিকরণের মতো সমস্ত কাজই করবে সরকার। যাদের বিভিন্ন অ্যাপের উদ্ভাবনী ভাবনা রয়েছে তাদের এই চ্যালেঞ্জে অংশ নিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026