লাদাখে চীনের দাদাগিরি রুখতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ভারতীয় বায়ুসেনা
ভারতের সাথে চীনের সংঘাতের পর এক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। দুই দেশই আগাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। চীনকে টেক্কা দিতে সব দিক থেকেই নতুন চিন্তা-ভাবনা করছে দেশ। এদিকে ভারত-চিন সীমান্ত এলাকার ফরোয়ার্ড এয়ারবেসে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান নিয়মিত উড়ান জারি করেছে ৷ আর এই এয়ারবেস থেকেই নিজেদের শক্তি সম্পর্কে প্রতিবেশী রাষ্ট্রকে বুঝিয়ে দিচ্ছে দেশ। সংবাদ সংস্থা ANI এই এয়ারবেসে হাজির হয়ে দেশবাসীর জন্য সব টাটকা খবর ও ছবি নিয়ে এসেছেন। যা দেখে দেশবাসী অনেকটাই আশ্বস্ত বোধ করবেন।
বায়ুসেনার এই মহড়ায় রয়েছে রাশিয়ার শক্তিশালী Su-30MKI এবং MiG-29s -লড়াকু বিমান ৷ শুধু রাশিয়া নয়, রাশিয়ার বিমানের সমকক্ষ শক্তিশালী Ilyushin-76 , Antonov-32 এবং এছাড়া মার্কিন যুদ্ধবিমান C-17 , C-130J বিমানকে এয়ারবেসের আকাশে দেখা গেছে। এছাড়া পণ্য পরিবহনকারী যুদ্ধবিমান Apache-র মাধ্যমে পূর্ব লাদাখের সেনাদের কাছে সবরকমের উপকরণ পৌঁছে যাচ্ছে ৷ এই পার্বত্য এলাকায় এই যুদ্ধবিমান খুব কার্যকরী ৷
শুধু এতেই থেমে নেই ভারত। হঠাৎ করে যুদ্ধের জন্য ও তৈরি থাকছে এয়ারবেস ৷ তাই সেখানে প্রবল শক্তিশালী চপার ও চিনুক রাখা আছে৷ এই দুটি বিমান এই ধরণের আকস্মিক পরিস্থিতিতে খুবই কার্যকারী ৷ এই এয়ারবেসে থাকা লেফটেন্যান্ট জানিয়েছেন যে এই বেসে-র অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যেকোনও আকস্মিক পরিস্থিতিতে এই বেস বিশেষ গুরুত্বপূর্ণ ৷ তাই এখানে সবরকমের সাপোর্ট পাঠানো হচ্ছে ৷ আর যদি সত্যিই যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে এই বিমানগুলি অত্যন্ত গুরুত্বপূ্র্ণ ভূমিকা নেবে ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…