মেয়ে ও জামাই করোনা ভাইরাসে আক্রান্ত। তাও গোপন করে রেখেছেন মেয়ের বাবা। ঘটনাটি ঘটেছে আগ্রাতে। মেয়ে এবং জামাই উভয়ই করোনাতে আক্রান্ত। তা সত্বেও রোগ গোপন করেছেন বাবা। তাই বাবার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২৬৯ ও ২৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ওই তরুণীর কয়েকদিন আগেই বিয়ে হয়েছে। মধুচন্দ্রিমার জন্য ইটালিতে গিয়েছিলেন স্বামী- স্ত্রী। সেখানে গিয়েই তরুণীর স্বামীর শরীরে জ্বর, সর্দি, কাশি সব উপসর্গ দেখা দেয়। বাড়িতে ফিরে তারা চিকিৎসকের কাছে গেলে তার রক্ত পরীক্ষা করা হয়। আর সেই রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর তরুণীও অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যায়নি বাড়ির লোকেরা। স্বাস্থ্যদপ্তরের কাছে খবর গেলে তারা তরুণীকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে তার বাবা মিথ্যা কথা বলেন। এরপর তারা ফিরে যান। তবে পরে সত্য ঘটনা সামনে এলে তরুণীর বাবাকে সত্য গোপনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়।
আরও পড়ুন : সাবধান! রাস্তায় থুতু ফেললেই দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা
চিকিৎসক বিনয় কুমার জানিয়েছেন যে ১২ জনের শারীরিক পরীক্ষার নমুনা হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে ১১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর ওই তরুণীর রিপোর্টও এখনো আসেনি। তবে আপাতত সেই তরুণীর বাবা-মাকে সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পুলিশ সুপার বলেছেন যে যারা করোনা ভাইরাস সংক্রমণের কথা গোপন করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগ্রার ওই ব্যক্তির মতো আর কেউ সত্য গোপন করছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই প্রথম আগ্রাতে কেউ রোগ গোপন করেছে বলে সূত্রের খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…