বিনোদন

লন্ডন থেকে ফিরে পার্টি, গায়িকা কণিকা কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের

করোনা ভাইরাসে আক্রান্ত গায়িকা কণিকা কাপুরের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। লন্ডন থেকে ফিরে পার্টি করেন তিনি। সম্প্রতি তিনি লন্ডন থেকে ফেরেন তবে সেকথা গোপন করে নিজের বাড়িতে বিলাসবহুল পার্টি দেন যেখানে উপস্থিত ছিলেন বহু স্বনামধন্য ব্যক্তিত্ব, বিজেপি সাংসদ বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ছেলে দুষ্মন্ত সিন্ধিয়াও উপস্থিত ছিলেন সেই পার্টিতে, সেই পার্টির পরে সংসদেও উপস্থিত হয়েছিলেন দুষ্মন্ত সিন্ধিয়া।

গতকাল তার আক্রান্ত হওয়ার খবর জানা যায়। বর্তমানে লখনউয়ের হাসপাতালে ভর্তি তিনি। রোগ লুকোনোয় ১৮৮, ২৬৯ ও ২৭০ ধারায় অভিযোগ দায়ের হয়েছে গায়িকা কণিকার বিরুদ্ধে একথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন সরোজিনী নগর থানার পুলিশ আধিকারিক সুরজিৎ পান্ডে।

আরও পড়ুন : একদিনে ৬৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ, কাল দেশজুড়ে ‘জনতা কার্ফু’ জারি

চারদিন আগে তাঁর জ্বর হয়েছিল, আক্রান্ত হতে পারে এই সন্দেহে পরীক্ষা করান, রিপোর্টে করোনা পজিটিভ আসে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে ইন্সটাগ্রামে তিনি জানিয়েছেন। নানা নির্দেশ দেওয়া হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে, বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে, বিদেশ থেকে ফিরে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে, কিন্তু তা সত্বেও এসব অমান্য করে মানুষকে বিপদের মুখে এগিয়ে দেওয়া এক অপরাধ।

প্রত্যেকদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, ভারতে করোনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে পাঁচজনের। বারবার সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। সতর্কতা অবলম্বন করতে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভারতের আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৮।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026