রাজ্য

লক্ষীর ভান্ডারের লাইনে দাঁড়ানো মেয়েদের নিয়ে অশালীন মন্তব্য দিলীপ ঘোষের, বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের

লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য যে সমস্ত মহিলারা লাইনে দাঁড়িয়ে ফরম জমা দিয়েছেন তাদেরকে সরাসরি ভিখারী বলে অপমান করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নদীয়া শান্তিপুর থানায় তার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন বেশ কয়েকজন। নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক রিয়াঙ্কা দাস ঘোষ দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, ‘গত 24 আগস্ট এটি অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এভাবে মেয়েদের এবং নারীদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করা ঠিক হয়নি ওনার। আমি তাদের ভীষণভাবে অপমানিত এবং লজ্জিত বোধ করছি।’

ঠিক কি ঘটেছে? শান্তিপুর থানায় বিজিপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে 27 আগস্ট বৃহস্পতিবার রাতে একটি অভিযোগ দায়ের করেছেন নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক রিয়াংকা দাস ঘোষ। তার অভিযোগ, ‘গত 24 আগস্ট বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য যে সমস্ত মহিলারা লাইনে দাঁড়িয়ে ছিলেন তাদেরকে ভিখারি বলে আখ্যা দিয়েছেন।’ ঐদিনকার ওই মন্তব্যের পরেই কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে নদিয়া দক্ষিণ প্রচার সম্পাদক অংকন সরকার বলেছেন, ‘ঐদিন বড় একটি বক্তব্যের মধ্যে থেকে কয়েকটি কথা নিয়ে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। আসলে ওদের কোন কাজ নেই, তাই ওরা ভুলভাল কথা বলছেন এবং দিলীপ ঘোষকে টার্গেট করেছেন। এই সমস্ত সস্তার রাজনীতি ছাড়ুন বরং মানুষের পাশে দাঁড়ান। মানুষের হয়ে কাজ করুন। মানুষের সেবা করুন।’

প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রেখেই লক্ষীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে এই প্রকল্প চালু হয়ে যাচ্ছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যারা 25 থেকে 60 বছর বয়সী মহিলা রয়েছেন তারা এ লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। অনলাইনের পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পে এর জন্য আবেদন করতে পারবেন আপনারা। রাজ্য সরকারের প্রকল্প জেনারেল ক্যাটাগরি পরিবারের মহিলাকে 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি পরিবারের কর্তৃকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026