রাজ্য

আগামী দুদিন বাংলার এই সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর

কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আবারো বাড়তে চলেছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতে আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই তিনটি জেলা হল পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা।

অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। আবহাওয়া দপ্তর জানিয়েছিল গত কয়েক দিনে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি হলেও এবার কমতে শুরু করবে। গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। দুটিতাপমাত্রা স্বাভাবিকের থেকে 1° কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 98 শতাংশ। অন্যদিকে গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছিল 22 মিলিমিটার। আজকেও মোটামুটি আবহাওয়া এ রকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামী দুদিন উত্তরবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ কমতে চলেছে। এতদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছিল। কিন্তু আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে। উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং এ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে।

হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই পাঁচটি জেলায়। পাশাপাশি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কয়েক পশলা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। যেহেতু মৌসুমী অক্ষরেখার ক্রমশ উত্তর থেকে সরে গিয়ে দক্ষিণ দিকে নামতে শুরু করেছে, উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমেছে। অন্যদিকে, আগামীকাল থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় এখন বৃষ্টি হচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026