করোনার দ্বিতীয় ঢেউতে নাজেহাল গোটা মুম্বাই নগরী। দেশের একাধিক শহরের সঙ্গে মুম্বইতেও করোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি করা হয়েছে। সেই জন্য মুম্বাইবাসীর জনজীবনে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে প্রশাসনের তরফে। সবটাই করা হয়েছে করোনার রাশ টানা যায়। একে করোনা তার ওপর লকডাইন চলছে দেশের নানান প্রান্তে। এর মধ্যে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে বিপত্তি ঘটল বি-টাউনের চর্চিত কাপল টাইগার শ্রফ ও দিশা পাটানি। হ্যাঁ এই সেলিব্রেটি জুটির গাড়ি আটকালো মুম্বই পুলিস।
জানা যাচ্ছে, গত মঙ্গলবার লকডাউন বিধি লঙ্ঘন করে মুম্বইয়ের বান্দ্রা সংলগ্ন ব্যান্ডস্ট্যান্ড এলাকায় দিশা-টাইগারের গাড়ি আটকানো হয়। এই জুটি করোনার তোয়াক্কা না করেই লং ড্রাইভে বেরিয়ে পড়েছিলেন। এরপরই ঘটলো অঘটন। মুম্বই পুলিশের অভিযোগ, করোনা বিধিনিষেধ ভেঙেছেন তারকা জুটি টাইগার ও দিশা। আর তাই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। টাইগার স ও দিশা এদিন কোনও জরুরি দরকার ছাড়াই মুম্বইয়ের রাস্তায় ড্রাইভ করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। সেই সময় ওই এলাকার একটি চেকপোষ্টে তাঁদের গাড়ি দাঁড় করায় পুলিশ।
দুপুর দুটোর পর বাড়ির বাইরে কেন বেরিয়ে ছিলেন প্রশ্ন করেন এদের পুলিশ। তবে এর যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি কেউই। মুম্বই প্রশাসনের জারি করা এই বিধিনিষেধ অনুযায়ী, ওই সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। কিন্তু এরা সেই নিয়ম মানেনি। তবে প্রথমে সাময়িক জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দিলেও এফ আয়ার করা হয়েছে এদের বিরুদ্ধে। উল্লেখ্য দিশা পাটানি টাইগার শ্রফের সাথে ‘বেফিকরে’ গানে ভিডিয়ো শুট করে বলিউডে অভিষেক করেন। এরপর এই জুটিকে একসাথে ‘বাঘি ২’ সিনেমাতে অভিনয় করেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…