টেক বার্তা

প্রতিদিন ১.৫ জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা, সবচেয়ে সস্তার প্ল্যান আনল Jio

লকডাউন আবহে Jio র রিচার্জ স্টার্টার প্যাক ১২৮ থেকে নেমে ৯৮ তে এসে দাঁড়ালো। নতুন এই অফারে মিলবে আনলিমিটেড টকটাইম সহ দিনপ্রতি ১.৫ জিবি ডেটাপ্যাকের কম্বো। থাকছে ১০০ টি ফ্রি এসএমএস ‌ও। Jioর এইরকম‌ই একটি রিচার্জ প্যাক আগে বেশ প্রচলিত ছিল।তবে পরে দাম বাড়িয়ে দেওয়া হয়।মনে করা হচ্ছে লকডাউনে গ্রাহকদের পকেটের জোরকে আমল দিয়েই সংস্থা এই অভিনব অফার কার্যকর করেছে। বলে রাখা ভালো এই ৯৮ টাকার রিচার্জের সময়সীমা কিন্তু ২৮ দিন থেকে কমিয়ে ১৪ দিন করে দেওয়া হয়েছে।

যদিও Jio র ৯৮ প্ল্যানে JioTV, JioCinema, Jio News, Jio Security, Jio Cloud য়ের মতো অ্যাপের অ্যাক্সেস বিনামূল্যে দেওয়া হবে। এই প্ল্যানটি রিচার্জ করতে গেলে Jio.com সাইটে ঢুঁ মারতে হবে। তবে MyJio অ্যাপ থেকেও রিচার্জ করা যাবে। এছাড়া অন্যান্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করেও প্রিপেইড এই প্ল্যানটি অ্যাক্সেস করতে পারবেন নিজের ফোনে।

এছাড়াও Reliance Jio তাদের গ্রাহকদের জন্য একটি স্পেশাল Covid-19 রিলিফ অফার দিচ্ছে। এই অফার মূলত সেই গ্রাহকদের কথা মাথায় রেখে আনা হয়েছে যারা নিম্ন-আয়ের কারণে মোবাইল রিচার্জ করতে অক্ষম। Jio তার সমস্ত প্ল্যানে Buy One Get One Free অফারে দিচ্ছে। সংস্থার মোট 6 প্ল্যান রয়েছে, যা গ্রাহকরা নতুন অফারের আওতায় সুবিধা নিতে পারবেন। উল্লেখ্য, কোভিড অতিমারীর কারণে জিও তাদের সমস্ত গ্রাহকদের এমার্জেন্সিতে ১০ মিনিট বিনামূল্যে কথা বলার সুযোগ প্রদান করছে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026