ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

টাকা আয় করার দারুন সুযোগ! পোস্ট অফিসের এই স্কিমে ৫ বছরে পেয়ে যান ২১ লক্ষ টাকা

নিজের ভবিষ্যতের জন্য সেভিংস করে রাখতে কে না চায়। এই সেভিংস করার জন্য আপনার সঠিক জায়গা প্রয়োজন। আপনারা সকলেই ব্যাংকে গিয়ে সেভিংস একাউন্ট খোলেন অথবা ফিক্স ডিপোজিট জমা করেন। কিন্তু যদি আপনি ভবিষ্যতের জন্য সত্যি কিছু সঞ্চয় করে রেখে যেতে চান তাহলে সবথেকে ভালো জায়গার মধ্যে একটি হলো পোস্ট অফিস।

পোস্ট অফিসের কয়েকটি স্কিম আপনাকে কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকের থেকেও বেশি সুবিধা দেবে। পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম বর্তমানে টাকা ইনভেস্ট করার জন্য বেশ ভালো একটি বিকল্প। এখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ফিক্স ডিপোজিট অথবা রেকারিং ডিপোজিটের থেকে বেশি রিটার্ন পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনার কষ্টের সঞ্চয় সুরক্ষিত রাখার সমস্ত দায়িত্ব নেবে পোস্ট অফিস। অন্যদিকে যদি আপনি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট গ্রহণ করেন তাহলে আপনি ফিক্সড ডিপোজিট এর থেকে বেশি সুদ পাবেন।

আপনার কাছে পোস্ট অফিসে যদি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম চলে তাহলে সেখানে গিয়ে যদি আপনি টাকা ইনভেস্ট করেন তাহলে ৬.৮ শতাংশ হারে সুদ পাবেন। এই স্কীম চলবে ৫ বছরের জন্য। তবে আপনি যদি চান তাহলে এই স্কিমের ভ্যালিডিটি ১০ বছর করে ফেলতে পারেন। ১০০,৫০০,১০০০,৫০০০ এবং ১০,০০০ টাকার মূল্যে এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট আপনি কিনতে পারবেন এবং সেখানে টাকা ইনভেস্ট করতে পারবেন। কোন সর্বোচ্চ লিমিট এই সার্টিফিকেটের নেই।

তবে এই সার্টিফিকেট ব্যবহার করার জন্য আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, ৫ বছরের জন্য এই স্কিম চলবে এবং এখানে ৬.৮ শতাংশ সুদ পাবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি এখানে ১৫ লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে ৫ বছর শেষে ৬.৮ শতাংশ হারে আপনি ৬ লক্ষ টাকার কাছাকছি সুদ পাবেন। অর্থাৎ ম্যাচিউরিটির সময় আপনার হাতে থাকবে প্রায় ২১ লক্ষ টাকা, যা ব্যাংকের যেকোনো ফিক্সড ডিপোজিট এর থেকে বেশী। এছাড়াও আপনি ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও ছাড় পেয়ে যাবেন আপনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026