সুরাট: চলতি বছরের শুরু হোক বা মাঝামাঝি সময়ে অগ্নিকাণ্ড এবং ভূমিকম্পে কার্যত আতঙ্কিত হয়ে রয়েছে দেশবাসী। একে তো করোনা পরিস্থিতি তার ওপর মাঝেমধ্যেই ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনা মানুষকে আরও আতঙ্কিত করে তুলেছে। ফের একবার আগুনে ভস্মীভূত হল দেশের মাটি। এবার ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। আজ, বৃহস্পতিবার ভোররাতে গুজরাটের সুরাটের ওএনজিসি (অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন) হাজিরা প্ল্যান্টে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভোর তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। যদিও হতাহতের কোনও খবর নেই। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে ওএনজিসি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।
সংস্থার এক আধিকারিক এ বিষয়ে বলেছেন, ‘ভোর তিনটে নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ আমাদের কাছে খবর পৌঁছে যায়। তড়িঘড়ি দমকলকর্মীদের খবর দেওয়া হয়। আগুন লেগে যাওয়ার ফলে দফায় দফায় এলাকায় বিস্ফোরণ ঘটতে শুরু করে। কার্যত গোটা জায়গা ভস্মীভূত হয়ে গিয়েছে। দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় তিন ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই অগ্নি সংযোগের ফলে বিপুল পরিমাণ ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এটুকুই আমাদের স্বস্তি দিয়েছে।’
তবে কী থেকে এই আগুন লাগে, তা এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। সমস্ত দিক খতিয়ে দেখছে দমকলবাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত একটা নাগাদ ওই প্ল্যান্টের আশেপাশের জায়গা কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যায়। তারপরই ভোর তিনটে নাগাদ এই বিস্ফোরণ ঘটে। তবে ভয় না পেয়ে স্থানীয়দের সাহায্যের ফলে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে এলাকাবাসী।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…