কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড।নারকেলডাঙায় (Narkeldanga) বিধ্বংসী আগুনে ভস্মীভূত বহু ঝুপড়ি। আজ, সোমবার (Monday) সকালেই নারকেলডাঙার ঝুপড়িতে আগুন লাগার মতোন ঘটনা ঘটে। আর এই আগুন লাগার ফলেই ২৫-৩০টি ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত বলে খবর। আগুন নেভাতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। এখনই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
জানা যায়, সোমবার সকালেই নারকেলডাঙার ছাগলপট্টির ঝুপড়িতে আগুন লাগে। ফলে এলাকা ঘিঞ্জি হওয়ায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একেবারে থানার উলটোদিকে ঘটনাটি ঘটায়, দ্রুত চলে আসেন স্থানীয় পুলিশ আধিকারিকরাও। এরপরই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। এরপরই আগুণ নিয়ন্ত্রণের কাজও শুরু হয়। আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন স্থানীয়রাও।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন মোটামুটি নিয়ন্ত্রণেও চলে এসেছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার ঘটনার খবর পেয়েও দেরিতেই আসে দমকল। আর সেকারণেই আগুন ছড়িয়েও পড়ে। প্রাথমিকভাবে যে ঝুপড়ি গুলিতে আগুন লাগে, সেগুলো পুরোপুরি ভস্মীভূতও হয়ে যায়। আর এই নিয়ে চাপা ক্ষোভ দেখা যায় স্থানীয়দের মধ্যে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন দমকলের আধিকারিকরা। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যে গোটা বিষয়টি জানানো হয়েছে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে। প্রাথমিক সন্দেহে অনুমান, শট-শার্কিট থেকেই কোনওভাবে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। তবে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…