রাজ্য

শাসকদলের সাথে সম্পর্কে চিড় প্রবীর ঘোষালের, আজকে থাকছেন না মুখ্যমন্ত্রীর জনসভায়

বাংলা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলবদল ইস্যুতে সরগরম হয়ে আছে গোটা বঙ্গ রাজনীতি। সম্প্রতি শুভেন্দু অধিকারীর পর একের পর এক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। আবার অনেকেই দলের বিরুদ্ধে জনসমক্ষে গলায় সুর তুলছেন। এমনই তৃণমূল বেসুরো দলে নাম লিখিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghoshal)। তিনি কিছুদিন আগে থাকতেই দলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করছেন। বোঝাই যাচ্ছিল শাসক দলের সাথে দূরত্ব বাড়ছে তার। তারপর আজ অর্থাৎ সোমবার শাসক দলের সাথে প্রবীর ঘোষালের বিবাদের আগুনে ঘি ঢালার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আসলে আজ অর্থাৎ ২৫ জানুয়ারি সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরশুরায় একটি জনসভায় উপস্থিত হবেন। কিন্তু জানা যাচ্ছে সেই সভায় থাকছেন না বেসুরো তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। প্রবীর ঘোষাল দাবি করেছেন, “আজকের সভায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি তৃণমূল নেত্রীর জনসভার প্রস্তুতি বৈঠকেও তাকে ডাকা হয়নি। তাই তিনি আজকে মমতা বন্দোপাধ্যায়ের জনসভায় উপস্থিত থাকবেন না।” এছাড়াও তিনি ইঙ্গিত পূর্ণভাবে বলেছেন, “আগামীকাল যা বলার আমি সাংবাদিকদের সামনে বলব।” তার এই বক্তব্যের পর অনেকেই অনুমান করছেন হয়তো কাল আবারও একজন তৃণমূল ত্যাগী নেতা বিজেপিতে যোগদান করতে পারেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল দাবি করেন, “আমাকে ভোটের হারানোর জন্য চক্রান্ত চলছে। তাই নির্বাচনের আগে রাস্তা সরানো হচ্ছে না। কেএমডিএ ইঞ্জিনিয়ার কানাইপুরের রাস্তা দেখতে এলে তাকে হুমকি দেওয়া হচ্ছে আমার নাম করে। আমায় কাজ করতে না দেওয়ায় উন্নয়নে ঘাটতি থেকে যাচ্ছে। ফলে এলাকার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। আসলে পুরোটাই আমাকে নির্বাচন থেকে হারিয়ে দেওয়ার দলীয় চক্রান্ত।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026