নিউজ

মিছিল আটকাতে কৃষকদের ডিজেল বিক্রি বন্ধ, সিদ্ধান্ত আদিত্যনাথের

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে (Delhi) প্রতিবাদরত কৃষকদের (Farmers) পৌঁছাতে না পৌঁছাতেই নেওয়া হল প্রস্তুতি প্রতিবাদ আটকানোর। আগামিকাল, মঙ্গলবার, (Tuesday) ২৬ জানুয়ারি (January)  প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন ট্রাক্টর মিছিলের জন্য কৃষকরা যেমন কোমর বেঁধে নেমে পড়েছেন, তেমনই সেই কর্মসূচিকে ব্যর্থ করার প্রয়াস করছে প্রশাসন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, ট্রাক্টর মিছিলের জন্য গন্তব্যকারী কৃষকদের ডিজেল যাতে না দেওয়া হয়, উত্তরপ্রদেশ সরকার (UP Govt)প্রতিটি জেলার সাপ্লাই অফিসারদের এমনই নির্দেশনামা পাঠিয়েছে।

মিছিল আটকানোর জন্য জারি করা এই নির্দেশনামা বিভিন্ন খবরে প্রকাশিত হওয়ার পরে, কৃষক নেতা রাকেশ টিকায়েত নির্দেশ করেছেন প্রতিবাদকারীদের, যে যেখানে ট্রাক্টর নিয়ে আছেন সেখানেই রাস্তা অবরোধ করতে। এই নির্দেশ কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়ার পর, পশ্চিম উত্তরপ্রদেশের গাজীপুরের পূর্ব অংশে ক্ষোভ দেখা যায়।

অন্যদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর বলেছেন, ‘কৃষকরা বুঝতে চাইছেননা কৃষি আইনের ফলে কতটা সুবিধা হতে পারে, তারা শুধু কৃষি আইন বাতিল করার দাবিতে অনড় রয়েছেন, যা যুক্তিহীন এবং জেলায় ক্ষোভ সৃষ্টি করছে। ফলে কোনও আলোচনায় সমাধান পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কৃষি আইনে যে বদল হয়েছে, তা কৃষকদের সুবিধার জন্যই। কৃষকদের সমস্যা যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে সরকার এবং ভবিষ্যতেও দেখবে।’ তবে সে যাই হোক, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এ হেন সিদ্ধান্তের কী পরিণাম হতে চলেছে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026