বিনোদন

মেক-আপ রুমেই তুমুল নাচ শ্রুতি ও অনিন্দিতার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সম্প্রতি অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ইন্সটাগ্রামে দুটি ডান্স  ভিডিও শেয়ার করেছেন। ভিডিওগুলিতে শ্রুতি ও অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Roychowdhury) ক্লাসিক হিন্দি গান ‘কাজরা মোহব্বতওয়ালা’ এবং ‘সারি দুনিয়া এক তরফ’ গানের সঙ্গে তুমুল নেচেছেন। দুটি ভিডিওই শুট করা হয়েছে মেক-আপ রুমে। শ্রুতি ও অনিন্দিতা চুপিসারে ডান্স ভিডিও তৈরী করলেও এখন তা ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে দুই অভিনেত্রীর যুগলবন্দি।

কাটোয়া থেকে কলকাতায় পড়াশোনা করতে এসেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। কিন্তু পড়াশোনার পাশাপাশি মডেলিং করার স্বপ্ন দেখতেন শ্রুতি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ত্রিনয়নী’ র মাধ্যমে শ্রুতির অভিনয়ের কেরিয়ার শুরু হয়। এই সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন শ্রুতি। তবে গত বছরে করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ‘ত্রিনয়নী’র টিআরপি নেমে যায়। ফলে চ্যানেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে শ্রুতি ‘দেশের মাটি’ সিরিয়ালে গ্রামের শিক্ষিতা মেয়ে  নোয়া-র ভূমিকায় অভিনয় করছেন। তাঁর বিপরীতে কিয়ানের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ‍্যোতি দত্ত। চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে ‘দেশের মাটি’। একটি যৌথ পরিবার ভেঙে আলাদা হয়ে যাওয়ার পর পুজো উপলক্ষ্যে স্বরূপনগরের পৈতৃক ভিটেতে সদস্যদের একত্রিত হওয়ার কাহিনী দেখানো হচ্ছে ‘দেশের মাটি’-তে।

এই মুহূর্তে শ্রুতি ‘ত্রিনয়নী’র পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার(swarnendu samaddar)-এর সাথে সম্পর্কে রয়েছেন। ‘ত্রিনয়নী’র সেট থেকে বয়সে 14 বছরের বড় স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির আলাপ যা ক্রমশ প্রেমে পরিণত হয়েছে। শ্রুতি প্রথম প্রস্তাব দিয়েছিলেন স্বর্ণেন্দুকে।  কিন্তু স্বর্ণেন্দু তাঁদের বয়সের ব্যবধানের কথা ভেবে পিছিয়ে গেলেও নাছোড়বান্দা শ্রুতি একসময় স্বর্ণেন্দুর মন জয় করে নেন।  গত বছর পুজোর  আগে শ্রুতি ও স্বর্ণেন্দু তাঁদের দুজনের পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন কোনো সমুদ্র সৈকতে।  সেখান থেকে বহু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁরা। তবে দুর্গাপূজার সপ্তমীর দিন শ্রুতি চলে আসেন তাঁদের কাটোয়ার বাড়িতে।  কিন্তু স্বর্ণেন্দু তাঁর সাথে কাটোয়া যেতে চাননি।   তবে এই মুহূর্তে স্বর্ণেন্দু ও শ্রুতির বিয়ের ব্যাপারে দুই পরিবার চিন্তা-ভাবনা করছেন বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026