হাওড়া: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনের জেরে হাওড়া ব্রিজের সেই চেনা চিত্র হয়তো দেখা যায়নি। তবে আনলক পর্বে ধীরে ধীরে হাওড়া ব্রিজ নিজের চেনা ছন্দে ফিরছে। কিন্তু সেই ফেরাতে আচমকাই হল ছন্দপতন। গতকাল, বৃহস্পতিবার বিকেলে অফিস টাইমে হাওড়া ব্রিজের উপর যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলে গোটা মিনিবাসটি। যদিও কোনও মৃত্যুর খবর নেই এই ঘটনায়।
জানা গিয়েছে, প্রথমে মিনিবাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপর হাওড়া ব্রিজের ১৮ নম্বর পিলারের সামনেই বাসটি গেলে আচমকাই দাউ দাউ করে জ্বলতে শুরু করে। কোনওক্রমে বাসটি থামিয়ে এমার্জেন্সি গেট দিয়ে নেমে পালিয়ে যায় বাসচালক। আতঙ্কে বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। এর ফলে পড়ে গিয়ে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছে। যদিও আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ার আগে সকল যাত্রী বাস থেকে নেমে পড়তে সক্ষম হয়। ফলে এই ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেনি।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছায় নর্থ পোর্ট থানার পুলিশও। জানা গিয়েছে, হরিনাভি রুটের এই মিনিবাসটি হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে তদন্তে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনার জেরে হাওড়া ব্রিজের ওপর যানজট দেখা দেয়। পুলিশি তৎপরতায় ব্রেকডাউন ভ্যান নিয়ে এসে বশীভূত হয়ে যাওয়া মিনিবাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর হাওড়া ব্রিজের যান চলাচল স্বাভাবিক হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…