বিনোদন

অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, রণজয়ের কোলে ছোট্ট শিশু, ভিডিও ভাইরাল হতেই জোড় জল্পনা

সম্প্রতি অভিনেতা রণজয় বিষ্ণু একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে তাঁর কোলে দেখা গেছে একটি ছোট্ট শিশুকে। রণজয় এই ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। তবে নেটিজেনদের মনে প্রশ্ন জাগতে শুরু করে, তবে কি রণজয় ও সোহিনী সন্তান দত্তক নিলেন! কিন্তু কিছুক্ষণের মধ্যেই রণজয় সবাইকে জানান, শিশুটি তাঁর ভাগ্নী আরোহী। ভিডিওতে দেখা যায়, আরোহীকে কোলে নিয়ে নাচ করছেন রণজয়। মামা-ভাগ্নীর এই রসায়ন নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

রণজয় ও অভিনেত্রী সোহিনী সরকার বিগত কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছেন। 2013 সালে দুজনের পরিচয় হলেও গত বছর একটি ওয়েব সিরিজের শুটিং-এ দার্জিলিংয়ে গিয়ে শুরু হয় রণজয়-সোহিনীর প্রেমপর্ব। লকডাউনের সময় নিজের গল্ফগ্রিনের ফ্ল্যাট ছেড়ে রণজয় সোহিনীর কসবার বাড়িতে সোহিনীর সঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু কিছু দিন পরেই তাঁদের মনোমালিন্যের কথা শোনা যায়। সোহিনী যথেষ্ট প্রতিষ্ঠিত নায়িকা। কিন্তু রণজয় এখনও স্টারডম অর্জন করতে পারেননি। এর ফলে সোহিনী ও রণজয় কোনো পার্টিতে গেলে রণজয়কে এক কোণে বসে থাকতে হয়। এমনকি কিছু দিন আগে সোহিনী গাড়িতে একজন নামী পরিচালককে লিফট দেওয়ার সময় পিছনের সিটে নিজে সেই পরিচালকের পাশে বসলেও রণজয়কে গাড়ির ড্রাইভারের পাশে বসতে বলেন। এই ঘটনা নিয়ে রণজয় ও সোহিনীর ইগোর লড়াই শুরু হয়। ক্রমশ এই খবর মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

মিডিয়ায় রণজয় ও সোহিনীর ইগোর লড়াই-এর কথা প্রকাশ হতেই তা ধামাচাপা দিতে রণজয় সোহিনীর জন্মদিন পালন করার সিদ্ধান্ত নেন। সোহিনীর জন্মদিনে রণজয় ও সোহিনী কলকাতার বাইরে গিয়ে সোহিনীর জন্মদিন পালন করেন। সাবেকি কায়দায় বাঙালি খাবারের থালি সহযোগে পালিত হয় সোহিনীর জন্মদিন। কিন্তু সোহিনীর পরিবার সেখানে উপস্থিত ছিলেন না। রণজয় নিজেই সোহিনীর জন্মদিনের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তিনি খোলসা করেননি, কোথায় ছিল জন্মদিন পালনের সেই বিশেষ জায়গা। আপাতত রণজয়ের হাতে কোনো কাজ না থাকায় তিনি তাঁর পারিবারিক বাড়িতে বোনের সাথে সময় কাটাচ্ছেন। অপরদিকে সোহিনী ব্যস্ত নিজের কেরিয়ার নিয়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026