রাজ্য

ব্রিগেড করলেন মানেই মানুষের সমর্থন পেয়ে গেলেন সে রকম কিন্তু না, কটাক্ষ ফিরহাদ হাকিম এর

আব্বাস সিদ্দিকী সময় সবাই উঠে দাঁড়িয়েছিল কিন্তু অধীর চৌধুরীর সময় কিন্তু কেউ উঠে দাঁড়ালো না। ব্রিগেড সমাবেশের পর বিরোধী জোটকে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেছেন, “আপনি একটা বিগেট সমাবেস শুধুমাত্র করেছেন তার মানে কিন্তু এই নয় যে আপনি মানুষের সমর্থন পেয়ে গেলেন।”

ব্রিগেড এর ভাষণ দিয়েছিলেন অধীর চৌধুরী। সেই সময় মঞ্চে উঠলেন আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui)। তাকে দেখেই সকলে ভাইজান আব্বাস বলে গর্জন শুরু করলেন আই এস এফ এর সমর্থক রা। কিন্তু সিপিএম নেতারা ও তার সঙ্গে কুশল বিনিময় করলেন বটে। কিন্তু, ততক্ষণে শুধুমাত্র ভাষণ থামানো নয়, সরাসরি ভাষণ স্থল ছেড়ে বেরিয়ে চলে এলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কোনমতে তাকে বুঝিয়ে-সুঝিয়ে আবার ভাষণ দেওয়াতে নিয়ে গেলেন, বামফ্রন্ট নেতা বিমান বসু (Biman Bose) এবং মোহাম্মদ সেলিম (Md. selim)। তার মধ্যেই, আবারো প্রকাশ্যে চলে এল বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলারপন্থী জোটের জোট। এই সমস্যা কিন্তু শাসক শিবিরের নজর এড়ায়নি এবং সেটা স্পষ্ট হয়ে গেল ববি হাকিমের মন্তব্যে।

ফিরহাদ হাকিম আরো বলেন, ” বামফ্রন্টের হাতে হাজারে হাজারে কংগ্রেস কর্মী মারা গিয়েছেন। এখন তারা দুজনে হাত মিলিয়েছেন। বামেদের কয়েকজন ভালো মানুষ রয়েছেন যারা ব্রিগেড করেন। কিন্তু ব্রিগেড করা মানে এই নয় যে আপনারা মানুষের সমর্থন পেয়ে গিয়েছেন। ১৯৯৩ সালে আমরা যা ব্রিগেড করেছিলাম, তারপরে কিন্তু আমাদের সরকারে আসার কথা ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস দল গঠন করার পরে মানুষের ভরসা অর্জন করা সম্ভব হয়েছে তার আগে সম্ভব হয়নি।” এছাড়াও তিনি বলেছেন, “বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিশ্বাস করেন। এই কারণে তিনি আবারও বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন।” বিজেপির প্রশ্নে ফিরহাদ হাকিম বললেন, “মোদিকে সরানোর ক্ষমতা যদি সারা ভারতে একজনের থাকে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026