রাজ্য

বিধানসভা ত্রিশঙ্কু হলে মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে জোট করবেন, হুঙ্কার বামফ্রন্টের

বিজেপি এবং তৃণমূল ছাড়া বাংলার ভোটের শক্তিশালী অংশগ্রহণ করবে সংযুক্ত মোর্চা। এবার এমনটাই দাবি করলেন এই মোর্চার দুই বড় নেতা সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra) এবং অধীর চৌধুরী (Adhir Chowdhury)। আর আরো একধাপ এগিয়ে গিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) এদিন ঘোষণা করে দিলেন, যদি বিধানসভা ত্রিশঙ্কু হয় তাহলে মুখ্যমন্ত্রী কুরসী বাঁচানোর জন্য বিজেপির সঙ্গে সমঝোতা করতে রাজি হয়ে যাবেন।

এরকম দাবি করার পর সীতারাম ইয়েচুরি বললেন, “ত্রিশঙ্কু হলে কি হবে? মুখ্যমন্ত্রী কে জিজ্ঞেস করুন। গত ১০ বছরে একাধিকবার বিজেপির সঙ্গে সমঝোতা করে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস।বাংলায় বিজেপিকে ডেকে আনা পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর ত্রিশোনকু হলে মুখ্যমন্ত্রী কি করবেন এবারে? কুর্শি বাঁচানোর জন্য বিজেপির সঙ্গে সমঝোতা করতে উদ্যত হবেন তিনি।”

তিনি এদিন জোটের শ্লোগান বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, “ধর্মের সঙ্গে ধর্ম লড়িয়ে দিয়েছে বিজেপি তৃণমূল। লুটপাটের নয়, জনহিতকর সরকার চাই বাংলায়। জনহিত মানে জমি, চাকরি এবং জীবনের নিরাপত্তা।” এছাড়াও সীতারাম ইয়েচুরি বলেছেন, “বাংলায় খুব শীঘ্রই পরিবর্তন আসছে এবং সেটা আনবে এই জোট।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026