রাজ্য

স্বামীজীর ১৫৮ তম জন্মবার্ষিকীতে শ্যামবাজারে মিছিল গেরুয়া শিবিরের, কটাক্ষ ফিরহাদের

একই শহরে একই কারণে দুই রাজনৈতিক দল আজ মিছিল করল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে মিছিল শুরু করেন বিজেপি নেতারা। তারা শ্যামবাজার থেকে মিছিল শুরু করে বিবেকানন্দের পৈতৃক বাড়ি অব্দি যান। তারা আজ স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন উপলক্ষে এই মিছিল করেন। এই মিছিলে উপস্থিত ছিলেন গেরুয়া শিবিরের প্রথম সারির নেতৃত্ব যেমন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায় ও শুভেন্দু অধিকারী।

অন্যদিকে, তৃণমূলের নেতৃত্বে গোলপার্ক থেকে একাধিক তৃণমূল শীর্ষ নেতৃত্ব তৃণমূল চেতনা মিছিলে অংশগ্রহণ করেন। সেই মিছিলে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল চলেছে গড়িয়াহাট, ট্রাংগুলার পার্ক, রাসবিহারী মোড় ও শেষ হয়েছে হাজরা মোড়ে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপির তরফে জানানো হয়েছে তাদের আজকে স্বামীজীর বাড়িতে আসা সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি। তাই তাদের মিছিলে কোন দলীয় পতাকা ছিল না। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন, “এই নিয়ে ২০ বছর হয়ে গেল যে আমরা এখানে এসে শ্রদ্ধা জানাই। স্বামীজীর আদর্শে আমরা খুবই অনুপ্রাণিত। স্বামীজীর পথ অনুসরণ করে আমরা এগোই। এই মিছিলের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি কলেজ ছাত্র হিসাবে এখানে এসেছিলাম আবার একজন মন্ত্রী হিসেবে এখানে এসেছিলাম। আজ একজন সাধারণ নাগরিক হয়ে স্বামীজীর বাড়িতে এলাম।”

কিন্তু অন্যদিকে বিজেপির মিছিলকে নিশানা করে মন্তব্য করেছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, “আমরা ছোট থেকে বিবেকানন্দকে নিয়ে বড় হয়েছি। আমাদের কাছে এই দিনটা একটু অন্যরকম এবং অন্যরকম আবেগের।আমাদের বাঙালি সাজার জন্য স্বামীজির জন্মদিন উদযাপন করতে হয়না। কিন্তু বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের নির্দেশ পেয়ে কর্মসূচি করতে আসছে। না হলে আজকে মিছিলে কৈলাস বিজয়বর্গীয়কে দিল্লি থেকে আসতে হতো না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026