রাজ্য

“পরিবারতন্ত্রের কথা বলছেন! তাহলে শিশির অধিকারী কে?”, কাঁথি মিছিল থেকে শুভেন্দুকে তোপ ফিরহাদের

একুশে নির্বাচনের আগে এক প্রকার যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে যেন বাংলা। তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে সরগরম বঙ্গ রাজনীতি। এরইমধ্যে আজ অর্থাৎ বুধবার কাঁথিতে সভা করল তৃণমূল। সেই সভায় উপস্থিত ছিল ফিরহাদ হাকিম, সৌগত রায় প্রমুখরা। তবে এই মিছিলে ছিলেননা অধিকারী পরিবারের কেউ। অসুস্থতার কারণে কর্মসূচিতে থাকতে পারবেন না বলে আগেই জানিয়েছিল শিশির অধিকারী। আজকের মিছিলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম শুভেন্দু গড়ে দাঁড়িয়ে তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন।

কিছুদিন আগে অমিত শাহ বাংলা সফরে এলে তার হাত ধরে বিজেপিতে যোগদান করে তৃণমূল বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেয়ার পরই শাহ সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় তিনি। তিনি জানিয়েছিলেন, “আমি সিঁড়িতে চড়ে রাজনীতিতে উপরে এসেছি। লিফটে নয়। তৃণমূল কংগ্রেস পুরো পরিবার তন্ত্রে জর্জরিত। আস্তে আস্তে তৃণমূলে পচন ধরেছে। কারুর আত্মসম্মান না থাকলে সে তৃণমূলে থাকতে পারবে। আমি বিজেপিতে পদের লোভে আসেনি। আমি শুধুমাত্র তোলাবাজ ভাইপোকে বাংলা থেকে হটাতে এসেছি। আমায় টিকিট দিতে হবেনা আমি দলের কর্মী হিসেবে কাজ করতে রাজি।”

আজকে কাঁথির মিছিল থেকে শুভেন্দু অধিকারীর কথার পাল্টা জবাব দেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি শুভেন্দু অধিকারী কে আক্রমণ করে জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিবারতন্ত্র নিয়ে তো অনেক আক্রমণ করেন। কিন্তু নিজেরটা ভুলে গেলেন। আপনি বলেন আমার বাবা-মা কেউ নেই, কেউ রাজনীতির সাথে যুক্ত না, আমি সিঁড়ি ভেঙে এসেছি, আর তুমি লিফটে এসেছো। তাহলে শিশির অধিকারী কে?” ফিরহাদ হাকিম শুভেন্দুকে এক হাত নিয়ে বলেছেন, “শিশির অধিকারী না থাকলে আপনার কিছুই হতো না। ২০০৯ সালে অল্প বয়সে যখন আপনি সাংসদের টিকিট পেয়েছিলেন, তখন আপনার পরিচয় ছিল আপনি শিশির অধিকারী ছেলে। আর এখন আপনি এসে তৃণমূলে পরিবারতন্ত্রের কথা বলছেন!”

এছাড়াও আজকের মিছিল থেকে ফিরহাদ হাকিম জানিয়েছে, “শুভেন্দু চলে যায় তৃণমূল কর্মীরা বেশ খুশি। যারা এতদিন ধরে গান্ধীবাদ বা সুভাষবাদ জিন্দাবাদ বলে গেল তারা এখন গান্ধী হত্যাকারীদের দলে নাম লিখিয়েছে। তবে তৃণমূল কংগ্রেস নিশ্চিত পূর্ব মেদিনীপুরের সব আসন জিতবে তৃণমূল।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026