মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এক সহকর্মীর দেহে করোনা ভাইরাসের ইতিবাচক ফল পাওয়া গেছে। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট কারও ওই কর্মীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল না।
পেন্সের মুখপাত্র কেটি মিলার এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘আজ সন্ধ্যায় ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের একজন সদস্যের দেহে করোনা ভাইরাসের ইতিবাচক ফল মিলেছে বলে আমাদের জানানো হয়েছিল।’ তবে তিনি এও উল্লেখ করেছেন যে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বা ভাইস প্রেসিডেন্ট পেন্সের ওই ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল না।’
আরও পড়ুন : একদিনে ৬৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ, কাল দেশজুড়ে ‘জনতা কার্ফু’ জারি
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলি শুক্রবার তাদের বাসিন্দাদের প্রয়োজনীয় পরিষেবা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। কারণ দেশে নতুন সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলায় দেশ জুড়ে দোকানপাট খোলা রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউস।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ব্রাজিলের এক প্রতিনিধি দলের সদস্যের সঙ্গে ডিনার করার পর নিজের করোনা ভাইরাস পরীক্ষা করেছিলেন। তবে ট্রাম্পের সেই পরীক্ষার ফল নেতিবাচক হওয়ায় স্বস্তি ফিরেছে যুক্তরাষ্ট্রে। কিন্তু করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ক্ষেত্রে হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান পেন্সের পরীক্ষা করা হয়নি। করোনা মোকাবিলা নিয়ে উদ্বেগে রয়েছে গোটা আমেরিকা। ইতিমধ্যে ২৩৬ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে।
গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…
হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…
আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…
গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…
আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…
আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…