বিনোদন

বক্সঅফিসে বাজিমাত হাউসফুল ৪, জেনে নিন প্রথম দিনে কত আয়?

অবশেষে দীপাবলির ২ দিন আগে মুক্তি পেল হাউসফুল ৪। বলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা কমেডি ছবি হাউসফুলের চতুর্থ অংশ এটি। প্রথম দিনই এই সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের ভালো অভিনয়, ভালো গল্প ও হাস্যকর কথা দর্শকদের মুগ্ধ করেছে।

হাউসফুল ৪ সিনেমাটি আজ শুক্রবার ভারতে প্রায় ৩৪০০ সিনেমাঘরে রিলিজ হয়েছে এবং দেশের বাইরে প্রায় ৯০০ টি, অর্থাৎ মোট ৪৩০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। এই সিনেমাটির পরিচলনায় ফারহাদ সামজি এবং প্রডিউসার সাজিদ নাদিয়াওয়ালা। কিন্তু কিছু কারন বশত সাজিদকে সরিয়ে দেওয়া হয়।

ফারহাদ সামজির সিনেমা হাউসফুল ৪ যা বলিউডের সবথেকে বেশি টাকায় নির্মিত কমেডি ফিল্ম। সিনেমাটি তৈরী করতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। এই সিনেমাটির মুখ্য চরিত্রে আছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, ববি দেওয়াল, ক্রীতি সানন, ক্রীতি খারবান্দা, পুজা হেগডে, জনি লিভার, রানা ডাগ্গুবতী, নাওয়াজউদ্দীন সিদ্দিকী প্রমূখ।

উল্লিখিত হাউসফুলের প্রথম অংশ যা ৩০ এপ্রিল ২০১০সালে মুক্তি পেয়েছিল। যার মুখ্য অভিনয়ে ছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, লারা দত্ত, দীপিকা পাড়ুকোন, এই সিনেমাটি মোট ১৬৫ কোটি টাকার ব্যবসা করেছিল।

হাউসফুলের দ্বিতীয় অংশ যা ৫ এপ্রিল ২০১২ সালে রিলিজ হয়েছিল। এই সিনেমার মুখ্য চরিত্রে ছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, শ্রেয়স তালপডে, জন আব্রাহাম, আসিন, জ্যাকলিন, জারিন খান, ঋষি কাপুর প্রমুখরা। এই সিনেমাটি প্রায় ২০২ কোটির ব্যবসা করেছিল।

হাউসফুলের তৃতীয় অংশ যা ৩ জুন ২০১৬ তে রিলিজ হয়েছিল। এই সিনেমাটির মুখ্য চরিত্রে ছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচন, নার্গিস ফাকরি, লিসা হেইডেন, জ্যাকলিন, জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে। এই সিনেমাটি মোট ১৯৫ কোটি টাকার ব্যবসা করেছিল।

হাউসফুলের চতুর্থ অংশ যা রিলিজ হল ২৫ শে অক্টোবর ২০১৯ সালে। এর মূখ্যভূমিকায় আছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, ববি দেওয়াল, পুজা হেগডে, ক্রীতি খারবান্দা, ক্রীতি সানন, চাঙ্কি পান্ডে, নাওয়াজউদ্দীন সিদ্দিকী, রানা ডাগ্গুবতী। এই সিনেমাটি রিলিজের প্রথম দিনের নেট কালেকশন ১৭ কোটি। এবং ওয়ার্ল্ডওয়াইড কালেকশন ২৫ কোটি। আশা করা যাচ্ছে এই সিনেমাটি ৩০০ কোটির ব্যবসা করবে বলে আশা করা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026