নিউজ

দীর্ঘ ৮ দিনের লড়াই শেষ, মৃত রাজ্যের স্বাস্থ্য দফতরের সহকারী চিকিৎসক

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়শই উঠে আসছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর আক্রান্তের খবর। এবার আরও এক চিকিৎসকের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ওই চিকিৎসক সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা গিয়েছে, গত ১৭ এপ্রিল ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হন। এরপর তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। আস্তে আস্তে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

আট দিন লড়াই চালিয়ে যাওয়ার পর তিনি মারা যান রবিবার রাতের দিকে। জানা গিয়েছে, ওই চিকিৎসক স্বাস্থ্য দফতরের  সেন্ট্রাল মেডিকেল স্টোর এর দায়িত্বে ছিলেন। বেহালার বাসিন্দা ওই চিকিৎসকের আর সুস্থ হয়ে করোনাকে জয় করে বাড়ি ফেরা হল না। জানা গিয়েছে, ওই মৃত চিকিৎসকের স্ত্রী একই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এছাড়া মৃত চিকিৎসকের বাড়ির বাকি সদস্যরাও কোয়ারেন্টাইনে রয়েছেন।

চিকিৎসকের এমন মৃত্যুতে শোকের ছায়া চিকিৎসক মহলে। ওই মৃত চিকিৎসক কর্মরত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল মেডিকেল স্টোরে। চিকিৎসক মহলে নেমে এসেছে দুঃখের ছায়া। চিকিৎসক ডক্টর কৌশিক চাকি জানিয়েছেন, রাজ্যে চিকিৎসকরা নিজের জীবনকে বাজি রেখে কাজ করছেন। তাদের নেই নূন্যতম সুরক্ষা। চাহিদা মত পিপিই, মাস্ক নেই। তিনি আরও বলেন, সরকারের উচিত চিকিৎসকদের নিরাপদের কথা ভাবা। আরও বেশি করে নজর দেওয়া উচিত। এছাড়া আরও অন্যান্য চিকিৎসক মৃত চিকিৎসকের প্রতি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026