জারি হল আনলক ৩.০, জেনে নিন গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য
ভারতের দ্বিতীয় দফার লকডাউন শেষ হচ্ছে আগামী ৩ মে। কিন্তু ভারতে সংক্রমণ বেড়েই চলেছে। ২৬ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এরমধ্যে বেশ কিছু রাজ্য রয়েছে যারা এখনই লকডাউন তোলার পক্ষে নয়। তারা দেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আরও কিছুদিন লকডাউন বাড়াতে চায় বলে সরকারকে জানিয়েছে।
কোন কোন রাজ্যগুলি লকডাউনের সময়সীমা বাড়াতে চায়, জেনে নিন-
১) দেশে সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে। আগামী ১৮ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াতে চায় রাজ্য। মহারাষ্ট্রের হটস্পট ও সংক্রামক এলাকার ক্ষেত্রে লকডাউন বাড়বে বলে জানা গেছে।
২) ওড়িশার পক্ষ থেকে ধাপে ধাপে লকডাউন তোলার কথা ঘোষণা করা হয়েছে। যে সমস্ত এলাকাতে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে লকডাউন আরও কড়া করতে পারে ওড়িশা। আগামী ১ মে পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
৩) তেলেঙ্গানা ইতিমধ্যেই লকডাউন বাড়িয়ে আগামী ৭ মে পর্যন্ত করেছে। তবে কেন্দ্রের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
৪) দিল্লিতে আগামী ১৬ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে।
৫) এদিকে পশ্চিমবঙ্গ সরকার ও পুরোপুরি লকডাউন ওঠাতে চায় না বলে সূত্রের খবর। বাংলার হটস্পট এলাকাগুলিতে লকডাউন আরও বাড়তে পারে।
৬) গুজরাত, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক ও হিমাচল প্রদেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই এই রাজ্যগুলিও লকডাউনের সময়সীমা বাড়াতে পারে। তবে সোমবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর তা ঠিক করা হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…