খেলা

আইপিএলে আজ মুখোমুখি চেন্নাই-কলকাতা, কেমন হতে চলেছে দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লিগ আইপিএলের পঞ্চদশ তম আসরের শুভসূচনা হতে চলেছে আজ। আজকের ম্যাচে গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স বিরোধিতা করবে পরস্পরের বিরুদ্ধে। একদিকে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস অন্যদিকে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স। উল্লেখ্য, মেগা নিলামে ১২.২৫ কোটি টাকা খরচ করে নতুন অধিনায়ক কিনেছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), রবিন উথাপ্পা, এমএস ধোনি (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, শিবম দুবে, মিচেল স্যান্টনার, ক্রিস জর্ডান, তুষার দেশপান্ডে

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রিংকু সিং, মোহাম্মদ নবী, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।

পিচ রিপোর্ট: চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যেখানে ম্যাচের দ্বিতীয় অংশে ব্যাটিং করার জন্য ব্যাটসম্যানরা সুবিধা পেয়ে থাকেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিগত দিনের রেকর্ড অনুযায়ী এই মাঠে গড় রান ১৬৭।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026