পর্দার শ্রীভাল্লীর রূপে মুগ্ধ অগণিত ভক্তরা, বাস্তব জীবনেও কেমন দেখতে অভিনেত্রীকে, দেখুন ছবি

এই মুহূর্তে সকলের কাছে ‘শ্রীভাল্লী’ নামেই পরিচিত তিনি। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী রশ্মিকা মন্দনা। ‘পুষ্পা: দ্যা রাইজ’এ অভিনয় করার পর থেকেই অভিনেত্রীর জনপ্রিয়তা দর্শকদের মাঝে এক অন্যমাত্রায় পৌঁছে গিয়েছে।

২৫ বছর বয়সী এই দক্ষিণী অভিনেত্রী শুরুতে মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীকালে ছবিতে কাজ করা শুরু করেন তিনি। ২০১৬ সালে বিনোদন জগতে ডেবিউ ঘটে তার। ‘কিরিক পর্টি’ ছবি দিয়ে নিজের অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর থেকে একাধিক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। ‘অঞ্জনি পুত্র’, ‘চালো’, ‘গীত গবিন্দম’, পোগাড়ু’, ‘পুষ্পা: দ্যা রাইজ’এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। খুব শীঘ্রই অভিনেত্রীর দেখা মিলবে বলিউডেও।

পুষ্পা ছবিতে অভিনয় করার পর থেকেই বলিউডের একাধিক পরিচালক তার কাছে ছবির অফার নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, পর্দার শ্রীভাল্লী খুব শীঘ্রই পা রাখতে চলেছেন বলিউডে। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও ‘গুডবাই’ ছবিতে বলিউডের বচ্চন সাহেবের সাথে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এমনকি বরুণ ধাওয়ানের সাথেও কাজ করছেন অভিনেত্রী। বর্তমান যুগে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ততম অভিনেত্রী তিনি, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত, অভিনেত্রীর অগণিত ভক্তরা তাকে বলিউডের ছবিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ তিনি। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন, যা রীতিমতো ভাইরাল হয় নেটনাগরিকদের মাঝে। প্রতিদিন কিছু না কিছু শেয়ার করে থাকেন অভিনেত্রী। যেকোনো ধরনের পোশাকে সাবলীল অভিনেত্রী। তার সৌন্দর্য মুগ্ধ করে প্রতিমুহূর্তে। তার হাসিতে মহিত বহু ভারতবাসী। আপাতত গোটা ভারতবাসী রীতিমত মুগ্ধ পর্দার শ্রভাল্লীর রূপে। তার প্রায় সব ছবিই ঘুম কড়ে তার পুরুষ অনুরাগীদের। বর্তমানে রশ্মিকা মন্দনা নেটিজেনদের একাংশের কাছে স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছেন। তার হাবভাব থেকে হাঁটাচলা সবটাই নখদর্পণে তার ভক্তদের। তার উপর টিকে রয়েছে একাধিক পাপারাজিৎদের চোখ। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তাই তার কোন পোস্টই চোখ এড়ায় না নেটিজেনদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026