খেলা

কাউন্টডাউন স্টার্ট! শুক্রের সন্ধ্যেতে গোয়ার সাগরপাড়ে শুরু হতে চলেছে আইএসএলের প্রথম ডার্বি

গোয়া: শেষ মুহূর্তে ফিনিক্সের মতো কামব্যাক করেছে ইস্টবেঙ্গল। নিভে যাওয়া মশাল শেষ মুহূর্তে দাউদাউ করে জ্বলে উঠেছে। খুলে গিয়েছে আইএসএলের দরজা। আইএসএলে পা রেখেছে ইস্টবেঙ্গল। যদিও এখনও পর্যন্ত একটাও ম্যাচ খেলা হয়নি। আজ অভিষেক ঘটতে চলেছে এসসি ইস্টবেঙ্গলের। যদিও এই অভিষেক ম্যাচেই প্রথম ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল এবং এটিকে-মোহনবাগান। যদিও এটিকে-মোহনবাগান ম্যাচ খেলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে আত্মবিশ্বাসের টগবগ করে ফুটছে। তবুও কিছুটা পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল কিন্তু যখন তখন যা কিছু করে দিতে পারে, এমনটাই দাবি করেছে সমর্থকরা। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই কলকাতা ক্লাসিকো বসবে গোয়ার সাগর পাড়ে।

শেষ মুহূর্তে স্পনসর পাওয়ায় আইএসএললের জন্য নিজেদের গুছিয়ে নিতে খুব একটা সময় পায়নি ইস্টবেঙ্গল। এমনকি বিদেশি ফুটবলারদের নিয়েও সেভাবে প্রাক্টিস হয়নি। কিন্তু তাতে কী? যে কোনও সময়ে মশাল জ্বলে উঠতে পারে। গোয়ার সমুদ্র সৈকতে কে বলতে পারে হয়তো ২১ বছর পর হওয়া ডার্বি এক নতুন ইতিহাস লিখে দেবে। তবে যাই বলুন না কেন, ইস্টবেঙ্গলের মধ্যে যে স্পিরিট আছে, তা কিন্তু এটিকে-মোহনবাগানের ক্ষেত্রে একইভাবে অপরিহার্য। বরং, একটু বেশি আছে বলে দাবি করেছেন এটিকে-মোহনবাগান কোচ হাবাস।

তবে শুধু হাবাসের নাম বললে ভুল বলা হবে। এর পাশাপাশি এটিকে-মোহনবাগান কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায়ও একই সুরে সুর মিলিয়েছেন। তিনি আইএসএল শুরু হওয়ার আগে থেকেই বলেছিলেন, এটিকে-মোহনবাগানের শক্তি ডবল। তাই যে কোনও দলের কাছে তা হতে পারে ডবল ট্রাবল। আর সেটাই হয় কিনা, তা আজ, শুক্রবারের ডার্বিতে প্রমাণিত হবে। এই দিনে ঘটি-বাঙালের উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়েছে। সবার কাছেই এখন পাখির চোখ টিভির পর্দা এবং সেখানে কী ফল হয় সেদিকে মুখিয়ে রয়েছে সকলে। দুই দলের সমর্থকদের মধ্যেই প্রার্থনা যেন জিতে যায় নিজের প্রিয় দল। এখন কী হয়, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026