এইবার দ্বিগুণ ধাক্কা খেল রাজ্যের শাসক শিবির। বহু জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিত্ব ছাড়তে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। এর সাথেই এইদিন দিল্লি পৌঁছালেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। সূত্র হতে জানা গিয়েছে যে, আজ বিকেলে দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। তার সাথে রয়েছেন বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক।
শুভেন্দুর মতোই বেশ কিছুদিন ধরে দলের বিরুদ্ধে অভিযোগ তুলতে দেখা গিয়েছিল মিহিরকে। তিনি বলেছিলেন, দীর্ঘ দশ বছর ধরে দলের অনুগত রয়েছেন তিনি। কিন্তু যোগ্য সম্মান দেওয়া হয়নি তাকে। এই জায়গা থেকেই ক্ষোভ বাড়তে থাকে তার মনে। তবে ড্যামেজ কন্ট্রোলের বহু চেষ্টা করেছিলেন তিনি। তাকে বহুবার বোঝাতে চেয়েছিলেন উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু শেষে ব্যর্থ হন তিনি। বৃহস্পতিবার তিনি দলের বিরুদ্ধে নিজের সোশ্যাল মিডিয়াতে উগরে দেন ক্ষোভ। সব পদ থেকে সরে দাঁড়াবেন বলেও এইদিন জানিয়েছিলেন তিনি। এরপরেই শুক্রবার তথা আজ দিল্লি পৌঁছান তৃণমূলের সাংসদ। বিজেপি সূত্রে খবর, এইদিন বিকেলেই বিজেপি অফিসে যাবেন তিনি এবং সেখানেই তিনি যোগ দেবেন গেরুয়া শিবিরে।
অন্যদিকে দীর্ঘ সমালোচনা শেষ করে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন দলের হেভি ওয়েট নেতা শুভেন্দু অধিকারী। গতকাল মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন শুভেন্দু। চিঠি দিয়ে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন তিনি। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন পদত্যাগের সিদ্ধান্ত। তবে এখন বিধায়ক পদে রয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, শুভেন্দুর দল ছাড়া কেবল সময়ের অপেক্ষা মাত্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…