বিনোদন

চরম অশান্তির মধ্যে ছিলেন অভিনেত্রী মধুমিতা, অবশেষে মুখ খুললেন নায়িকা

মধুমিতা সরকার সিনে ইন্ড্রাস্টির নতুন মুখ হলেও টেলিভিশন জগৎের জনপ্রিয় মুখ । কারণ একটা সময়ে এই অভিনেত্রী বাংলার টেলিভিশনে একের পর হিট সিরিয়াল উপহার দিয়েছিলেন। প্রথম তিনি ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিক দিয়ে টেলিপাড়ায় অভিষেক করেন। তখন মধুমিতা ছিল লাজুক,মিষ্টি মেয়ে। এরপর পরবর্তী সিরিয়াল ‘কেয়ার করি না’, ‘বোঝেনা সে বোঝেনা’,‘কুসুমদোলা’ সিরিয়ালগুলোর দুষ্টু মিষ্টি মেয়ে হয়েই মা কাকিমার মনে জায়গা করে নিলেন। এখনো এক ফোটা জনপ্রিয়তা কমেনি। দিন দিন আরো বেড়ে চলেছে। এবার অবশ্য আর সিরিয়াল নয় চলচ্চিত্রে অভিনয় করে টলিউডে সকলের প্রিয় পাত্রী এখন। প্রথম সিনেম ‘লাভ আজ কাল পরশু’ ছবিতে একেবারে ছক্কা হাঁকিয়েছেন। সেখানে তিনি জুঁটি বেঁধেছিলেন অর্জুন চক্রবর্তীর সঙ্গে।

এই সিনেমা থেকে সিনে ইন্ড্রাস্টিতে পাকা জায়গা করে নিয়েছেন মধুমিতা। আবার ওয়েব সিরিজে ও হাত পাকিয়েছেন। সোহিনী আর মধুমিতার ‘জাজমেন্টাল ডে’ বেশ খ্যাতি অর্জন করেছে। লকডাউন শেষে জোরকদমে লেগে পড়েছে,নতুন সিনেমা “চিনি”। আর সামনেই পাওলি দাম, অর্জুন চক্রবর্তী ও মধুমিতা অভিনীত ‘দেবদাস ও একটি খুনের গল্প’ ওয়েব সিরিজের শুটিং শুরু হয়ে গিয়েছে। আবার খুব শীঘ্রই নাকি যশ সেনগুপ্তের সাথে জুটি বেঁধে এসভিএফ এর প্রযোজনায় নতুন সিনেমায় অভিনয় করতে দেখা যাবে।

এসব কাজের ফাঁকে কিন্তু অভিনেত্রী নিত্যদিন নিজের ইন্সটাগ্রামে নতুন নতুন ছবি পোস্ট করতে ভোলেননা অভিনেত্রী। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম ফ্যামিলির সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ। তাই এই নিয়ে বেশ খুশিতে ডগমগ মধুমিতা সহ তাঁর ফ্যানেরা। তারপর থেকে নিজের ফ্যাশনের ঝুলি থেকে নানান ছবি শেয়ার করেছেন মধুমতা নিজেই। নিজের ফ্যাশন সেন্সের জন্য অভিনেত্রীর দিন দিন ফলোয়ার সংখ্যা বেড়েই চলেছে। তাই তো কখনো নেটের সিফনের শাড়ি তো কখনোসারা শরীরে জড়িয়ে রেখেছেন খবরের কাগজ।

এরমধ্যে ফ্যাশানিস্তা মধুমিতা শুক্রবার সাস সকালে নিজের ইন্সটা পেজে আগুন ধরালেন। কলকাতার পাঁচতাড়া লো নেক সাদা ওয়ান পিস আর সাথে ব্ল্যাক ডট দেওয়া আর চুল উঁচু করে বাঁধা আর নিউড মেক আপে বোল্ড রুপে নজর কাড়লেন অভিনেত্রী। অভিনেত্রীর সাজে বিশেষত্ব হল বেশী চড়া মেক আপ নয় লাইট আর নিউড মেক আপে কি করে নিজেকে সুন্দরী রাখা যায়। আর এই ছবির সাথে ক্যাপশানে লিখলেন,” ফাউন্ড পিস”। এর আক্ষরিক অর্থ হল শান্তি খুঁজে পেলেন। কার থেকে অভিনেত্রী শান্তি পেলেন তা অবশ্য জানা যায়নি। অবশ্য এই সাজের পোস্ট শেয়ার হওয়ার সাথে সাথে ভাইরাল নতুন এই পোস্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026