রাজ্য

“তৃণমূল সরকার একটা সার্কাস, সেখানে আর কেউ থাকতে পারছে না”, ইস্তফার পরেই শুভেন্দুকে বিজেপিতে আহ্বান দিলীপের

বঙ্গ রাজনীতিতে শুভেন্দু ইস্যু নিয়ে প্রবল জল্পনা-কল্পনার পর অবশেষে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মন্ত্রিত্বপদ থেকে আজ সকালে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি পাঠিয়ে ইস্তফা দিল। আজ অর্থাৎ শুক্রবার সকালবেলাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেয় শুভেন্দু অধিকারী। যেহেতু আজ নবান্ন স্যানিটাইজেশন এর জন্য বন্ধ আছে তাই মুখ্যমন্ত্রীর বাড়িতে সরাসরি চিঠি পাঠায় শুভেন্দু। এরপর সেই চিঠির কপি তিনি রাজ্যপালকে পাঠিয়ে দেন। শুভেন্দু অধিকারী রাজ্য পরিবহণ, সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী ছিলেন। নিজের পদত্যাগপত্রে শুভেন্দু লিখেছেন, দীর্ঘদিন ধরে দুটি দপ্তরের মন্ত্রী হিসেবে কাজ করতে পেরে এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে পেরে তিনি খুবই খুশি। মন্ত্রিত্ব পদ দেওয়ার জন্য তৃণমূল সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব পদত্যাগ বেশ গুরুত্বপূর্ণ হতে পারে বলে আনন্দ ভেসেছে বাংলা গেরুয়া শিবির। শুভেন্দুর পদত্যাগ নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জানিয়েছেন, “আমি আগে থাকতেই বলেছিলাম তৃণমূল দলে মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে। তৃণমূল দলটা পুরো একটা সার্কাস। সেখানে আর কেউ থাকতে পারছে না। শাসক দল যেভাবে স্বৈরাচারী পদ্ধতিতে দল চালাচ্ছে, তাতে আর বেশিদিন থাকবে না এই দল। শুভেন্দু বাবু পার্টি ছাড়তে পারেন সেই গুঞ্জন অনেকদিন ধরেই চলছিল আর সেটা হওয়ারই ছিল। আরো অনেক তৃণমূল নেতা দল থেকে বেরিয়ে আসতে চায়।”

এছাড়াও এদিন দিলীপ ঘোষ আরও জানিয়েছেন, “শুভেন্দু বাবু যদি বিজেপি দলে যোগদান করতে চায় তাহলে আমরা নিশ্চয়ই তাকে নেব। আমি নিজে শুভেন্দু বাবুর সাথে এখন অব্দি কোনদিন কথা বলিনি তাহলে দরকার পড়লে আমি কথা বলতে পারি। তৃণমূল দলের সংগঠন বলে কিছু নেই। যা আছে সেটা একটা মেলা বা সার্কাস বা পার্টি। মালিক আছে, ডিরেক্টর বা প্রোডিউসার আছে আর আছে কিছু কর্মচারী।” যারা তৃণমূলে সম্মানের সাথে কাজ করতে পারছেন না, তাদের বিজেপিতে যোগদান করার আহ্বান জানিয়েছেন দীলিপবাবু।

আর কোন রাখঢাক না দেখে দীলিপবাবু জানিয়েছেন শুভেন্দুবাবু যদি বিজেপিতে আসতে চান তাহলে তাকে সমাদরে গ্রহণ করা হবে। এমনিতেই গতকাল কৈলাস বিজয়বর্গীয় শুভেন্দুকে স্বাগত জানিয়েছিলেন। এর আগেও সৌমিত্র খাঁ সহ একাধিক নেতা মন্ত্রী তৃণমূল থেকে বিজেপিতে এসেছে। তিনি হিসাব দিয়ে জানিয়েছেন, ১০ জন বিধায়ক, ৩-৪ জন সাংসদ এসেছে তৃণমূল থেকে বিজেপিতে। সবাই তারা বিজেপিতে এসে সম্মানের সাথে কাজ করছে। দীলিপবাবু সগর্বে জানিয়েছেন, “লড়াকু লোকেদের কাজ করার জায়গা করে দেবে বিজেপি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026