রাজৌরি: জম্মু-কাশ্মীরে বিভিন্ন জায়গায় লাগাতার উত্তপ্ত হয়ে রয়েছে। লাদাখে যখন ভারত চিন সীমান্তের অবস্থা বেশ উদ্বেগজনক, ঠিক তখনই ভূস্বর্গের পরিস্থিতিও একেবারে ভাল নয়। কখনও উরি, কখনও নাগরোটা, আবার কখনও রাজৌরি। সব জায়গায় পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। আজ, শুক্রবার একইভাবে পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করা হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজৌরি সুন্দরবনি সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলি চালানোর ঘটনায় ভারতীয় সেনাদের তরফ থেকে দুজনে সেনা প্রাণ হারিয়েছেন।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, পাক সেনাদের এই গুলি চালানোর ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন প্রেম বাহাদুর খাতরি ও সুখবীর সিং নামে দুই জওয়ান। পরবর্তী সময়ে তাঁরা দুজনই মারা যান বলে জানা গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজৌরি এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার রাতে পুঞ্জ সেক্টরেও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে। একের পর এক সংঘর্ষবিরতি চুক্তি কার্যত ভারতের কাছে পাকিস্তানকে আরও বিরক্তিকর করে তুলছে, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…