নতুন বছরের প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে লজ্জাজনকভাবে হারলো ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ২৫৫ রান তুলতে সক্ষম হয় ভারত। স্টার্ক, কামিন্সদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। শিখর ধাওয়ান একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি ৫০ রানের গণ্ডি পার করতে সক্ষম হন। ৭৪ রান করেন তিনি, কে এল রাহুল ৪৭ রান করেন। ভারতীয় ব্যাটসম্যানরা পুরো ৫০ ওভার পর্যন্ত খেলতে সক্ষম হয়নি। ৫ বল বাকি থাকতে থাকতেই অলআউট হয়ে যায় ভারত।
আরও পড়ুন : নিউজিল্যান্ড সফরে ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষনা, সহঅধিনায়ক হিসেবে দলে এলেন এই তাবড় ক্রিকেটার
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠেন অস্ট্রেলিয়ান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন তারা। ওয়ার্নার ১২৮ এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১১০ রান করে অপরাজিত থাকেন। চোট সারিয়ে দলে ফেরা জসপ্রিত বুমরাহ সহ ভারতীয় পেস বোলাররা কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব উইকেট না পেলেও তুলনামূলকভাবে পেসারদের চেয়ে কম রান দিয়েছেন।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ান
ভারত ২৫৫(৪৯.১ ওভার) ধাওয়ান ৭৪, রাহুল ৪৭, স্টাক ৩-৫৬
অস্ট্রেলিয়া ২৫৮-০(৩৭.৪ ওভার) ওয়ার্নার ১২৮, ফিঞ্চ ১১০
অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…