চলতি সপ্তাহে অভিনেত্রী অনুষ্কা শর্মা ও মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর একত্রে একটি ছবি ইনস্টাগ্রাম ফ্যান পেজে প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। যা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ঝুলন গোস্বামীর বায়োপিকে অনুষ্কা শর্মা অভিনয় করতে চলেছেন। প্রসঙ্গত ২০১৭ সালে Sony যখন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক তৈরির কথা ঘোষণা করে, তখন তারা ঝুলনের চরিত্রে কে অভিনয় করবে তা ঠিক করতে পারেনি, ফলে বায়োপিকের কাজ অনেকটাই পিছিয়ে যায়।
যদিও এই বিষয় নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি প্রযোজক সংস্থার তরফে, তবে ইন্টারনেটের এই ছবি থেকে অনেকটাই বোঝা যাচ্ছে অনুষ্কা শর্মাই মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন। ক্যামেরার সামনে ক্রিকেট পিচে অনুষ্কা শর্মা এবং ঝুলন গোস্বামীকে ছবিতে যে স্টেডিয়ামে হাটতে দেখা গেছে তা কলকাতার ইডেন গার্ডেন বলে অনুমান করা হচ্ছে। প্রযোজক সংস্থা নিশ্চিত করার আগেই ভাইরাল হওয়া ছবিগুলি ভক্তদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে।
আরও পড়ুন : সমুদ্রসৈকতে প্রেমের জোয়ারে ভাসলেন হার্দিক-নাতাশা
যেহেতু অনুষ্কা শর্মা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী, তাই অনুষ্কা শর্মার এক ভক্তের কথায়, ‘মিসেস কোহলিকে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে দেখলে ভালো লাগবে।’ এছাড়া অনেকেই এই বিষয়ে নিশ্চিত যে অনুষ্কা শর্মা অভিনীত ছবিটি ব্লকবাস্টার হিট হবে। অভিনেত্রী অনুষ্কা শর্মার একজন ভক্ত অভিনেত্রী এবং ঝুলনে ছবিতে কমেন্ট করে জানিয়েছেন, ‘অবশেষে অনুষ্কা শর্মা একটি ক্রিকেট বিষয়ক ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…