চেন্নাই এর চিপকে প্রথম একদিনের ম্যাচে ভারতকে আট উইকেটে পর্যদুস্ত করে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। চিপকের মন্থর পিচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকে ভারত। শ্রেয়স আইয়ারের ৭০ এবং রিষভ পন্থের ৭১ রানের ভিত্তিতে ভারত ২৮৭ রানে পৌঁছতে সক্ষম হয়।
রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার সুনিল আমব্রিস কে শুরুতে হারালেও শাই হোপ এবং সিমরন হেটমায়ার জুটি রানের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। দুজনেই অনবদ্য ব্যাটিং প্রদর্শন করে শতরান পূর্ণ করেন। ১৩৯ রান করে হেটমায়ার আউট হলেও শেষ পর্যন্ত ১০২ রান করে অপরাজিত থাকেন শাই হোপ। ১৩ বল বাকি থাকতে থাকতেই ২ উইকেট হারিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ দল।
তিনটি বিভাগেই ভারতীয়দের প্রদর্শন আশানুরূপ ছিল না। দুই ভারতীয় পেস বোলার দীপক চাহার ও মহম্মদ শামির বোলিং প্রদর্শন আশানুরূপ হলেও স্পিনাররা তাদের পারফরম্যান্স সেভাবে দেখাতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের পতন হওয়া দুটি উইকেট দুই পেসার ভাগ করে নিয়েছেন স্পিনাররা কোন উইকেট তুলতে পারেননি।
আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…
রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…
আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…
ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…
আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…
বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…