নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছেন জনতা। উত্তর পূর্বের রাজ্যগুলোতে অগ্নিগর্ভ পরিস্থিতি। এবার সেই আগুনের আঁচ পৌঁছে গেল রাজধানীতে। নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল হয়ে উঠলো দিল্লি।
সকাল থেকে একের পর এক বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের সঙ্গে খন্ডযুদ্ধে জড়িয়ে পড়ে পুলিশ। চারটি বাস সম্পূর্ণ পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। পাথর ছোঁড়া হয় পুলিশকে লক্ষ্য করে। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে পুলিশ।
গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। যদিও জামিয়া মিলিয়ার ছাত্র সংসদের পক্ষ থেকে জানানো হয় এই বিক্ষোভে যুক্ত নয় বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রছাত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…