বায়ুসেনা প্রধানের পদ থেকে অবসর নেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন প্রাক্তন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। তিনি জানিয়েছেন বালাকোটে হামলা চালানোর পরের দিনই পাকিস্তানে হামলা চালাতে প্রস্তুত ছিল ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান যদি ভারতের কোনও সেনা ক্যাম্পে হামলা চালাতো তাহলেই পাল্টা হামলা চালাতেন তাঁরা।
তিনি বলেন, “২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরে জৈশ ই মহম্মদের জঙ্গি শিবিরে হামলা চালানোর পরের দিনই আমরা তৈরি ছিলাম। পাকিস্তান সেনা যদি ২৭ ফেব্রুয়ারি ভারতের কোনও সেনা ক্যাম্পে হামলা চালাত, তাহলেই আমাদের তরফে পাল্টা হামলা চালানো হত। আমাদের সেনা তৈরি ছিল।”
তিনি আরও জানিয়েছেন, “আমরা আশা করেছিলাম, পাকিস্তানের তরফে কোনও অগ্রগতি হবে। কিন্তু পাকিস্তান হামলা চালালেও আমাদের কোনও ক্যাম্পে আঘাত না লাগায় আমরাও চুপ থাকি।”
পাকিস্তানি বায়ুসেনা হামলা চালালেও রাজৌরি- পুঞ্চ সেক্টরে একটাও ঘাঁটিতে তারা আক্রমণ করতে পারেনি। তাই পাকিস্তান বারবার দাবি করছে, ২৭ ফেব্রুয়ারি যে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনা তা শুধুমাত্র নিজেদের শক্তির প্রমান করতে। হামলা চালালেও কোনও ঘাঁটিতে আঘাত করতে সক্ষম হয়নি পাক বায়ুসেনা। নিজেদের ব্যর্থতা সবার সামনে যাতে না প্রকাশিত হয় সেই কারনেই এই কথা বলে তারা, এমনটাই জানিয়েছেন ধানোয়ার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…