খেলা

ওডিআই তে প্রথম অর্ধশতরান রিষভের, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২৮৮

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। টসের সময় ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান তিনিও প্রথমে ব্যাট করতে চেয়েছিলেন তাই টস হেরে কোন ক্ষতিই হয়নি ভারতের।

শুরুতেই কে এল রাহুল ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। রোহিত শর্মা শ্রেয়স আইয়ারের সাথে ৫৫ রানের পার্টনারশিপ করার পর ব্যক্তিগত ৩৬ রানে আলজারি জোসেফ এর বলে কাইরন পোলার্ড এর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর রিষভ পন্থের এর সঙ্গে জুটি বেঁধে ১১৪ রান যোগ করে ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন শ্রেয়স। তিনি ৭০ রান করে আউট হন।

আরও পড়ুন : শেষ মিনিটের গোলে জিতে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল

একদিনের ক্রিকেটে রিষভ পন্থ এদিন ক্যারিয়ারের প্রথম অর্ধশতরান টি করেন। ৭ টি চার ও একটি ছয়ের সাহায্যে ৬৯ বলে ৭১ রান করে আউট হন রিষভ। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেতে সক্ষম হয় অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ কে প্রথম একদিনের ম্যাচ জিততে হলে করতে হবে ২৮৮ রান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026