Image Source : SangbadPratidin
প্রীতম দাস : ক্যাব এর প্রতিবাদে আজ ৩৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সংখ্যালঘু সম্প্রদায় এর লোকজন। শুধু তাই নয়, রাস্তার উপর গাছ ফেলে টায়ার জ্বালিয়ে রীতিমত বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বিক্ষোভ এর ফলে রাস্তার উপর বিভিন্ন গাড়ি, ট্রাক, লরি দাড়িয়ে যায়।
শুধু তাই নয়, এরপর জাতীয় সড়ক এর উপরে কাঠ দিয়ে আগুন জ্বেলে বড়ো বড়ো কড়াই চাপিয়ে রান্না করে তারা। দেখে মনে হচ্ছে , রাস্তার উপর পিকনিক হচ্ছে। গত দুদিন ধরে প্রতিবাদের নামে যে তাণ্ডব শুরু হইছে চারিদিকে তা প্রতিদিন ঘটে যাচ্ছে।
সাধারণ মানুষের এই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার আর আমরা যখন আছি তখন কোনোভাবে ক্যাব ও এন আর সি করতে দেওয়া হবে না এই রাজ্যে।
ক্যাব নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ অভয় দিলেও সংখ্যালঘু সম্প্রদায় এর মনে কোনো আশ্বাস দাগ কাটতে পারছে না। ফলে তাদের এই বিক্ষোভ তাণ্ডব এর ফলে সাধারণ মানুষের কতদিন ভোগান্তি পোহাতে হবে কে জানে !
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…