ক্যাবের বিরোধিতায় উত্তাল পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ। আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিসেবাও। তবুও কমানো যাচ্ছে না উত্তেজনা। ইতিমধ্যে হিংসাত্মক আন্দোলন থেকে সরে আসতে বিক্ষোভকারীদের অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পরিস্থিতির উন্নতি না হলে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। তবে সব কিছুকে ছাপিয়ে প্রকট হচ্ছে আন্দোলনের হিংসাত্মক রূপ।
আজ সকাল থেকে শিয়ালদা-বজবজ শাখার বিভিন্ন জায়গায় দফায় দফায় অবরোধ করেন ক্যাব বিরোধী আন্দোলনকারীরা। ভাঙচুর চালানো হয় আক্রা স্টেশনে। স্টেশন চত্বর জুড়ে ব্যাপক ভাঙচুর চালানোর পর আন্দোলনকারীরা আক্রমণ করেন স্টেশন মাস্টারকে।
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় স্টেশন মাস্টারের ঘর। আতঙ্কে রয়েছেন স্টেশন মাস্টার সহ সেখানকার সমস্ত রেলকর্মী। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের কোন ভূমিকা চোখে পড়েনি বলে অভিযোগ নিত্যযাত্রীদের।
ঘটনার জেরে পূর্ব রেলের শিয়ালদা-বজবজ শাখায় রেল চলাচল বন্ধ রয়েছে। রেল পরিসেবা কখন পুনরায় স্বাভাবিক হবে সে বিষয়ে স্পষ্ট কোন ঘোষণা নেই কর্তৃপক্ষের তরফে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…